অর্ণব আইচ: মোবাইল, সিম কার্ডকে হাতিয়ার করে তথ্য হাতিয়ে প্রতারণা করে ‘জামতাড়া গ্যাং’। বিভিন্ন রাজ্যে তারা জালবিস্তার করে। কলকাতাতেও মিলল সেই চক্রের হদিশ। বুধবার রাতে শহরের অলিগলিতে হানা দিয়ে এই চক্রের সঙ্গে জড়িত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একাধিক মোবাইল, সিম কার্ড, এটিএম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
দিনকয়েক ধরে কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ জমা পড়ে। প্রায় প্রতিক্ষেত্রেই গ্রাহকদের কাছ থেকে ভুয়ো পরিচয়ে তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। বেশিরভাগ সময়েই ব্যাংকের ম্যানেজার পরিচয়ে গ্রাহকরা ফোন পান। তাঁদের থেকে সুকৌশলে এটিএম কার্ডের নম্বর-সহ নানা তথ্য জেনে নেওয়া হয়। তারপরই ব্যাংক থেকে উধাও হয়ে যায় টাকাপয়সা।
[আরও পড়ুন: Durga Puja 2021: মণ্ডপে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, মুখ্যমন্ত্রীর আদলে প্রতিমা! বড় চমক শহরের এই পুজোয়]
একাধিক অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে কলকাতার অলিগলিতে হানা দেয় পুলিশ। বিভিন্ন এলাকা থেকে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তারা কেউ ঝাড়খণ্ডের জামতারা, গিরিডি আবার কেউ ধানবাদের বাসিন্দা। তবে কলকাতায় গা ঢাকা দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছিল। সেই অভিযোগেই ওই ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় ৫০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রত্যেকটিতেই রয়েছে সিম কার্ড। এছাড়া বেশ কয়েকটি এটিএম কার্ড, ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃত ওই ১৬ জনের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা ছাড়া অন্য কোন কোন জায়গায় ধৃতরা প্রতারণা চক্রের জাল বিস্তার করেছে, কত টাকা হাতিয়েছে তারা তাও তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত ওই ১৬ জনকে জেরা করে সমস্ত তথ্য পাওয়া সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের