গোবিন্দ রায়: ইসলামপুর প্রাইমারি স্কুলের বইচুরির ঘটনার ২ বছর পর সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, মাত্র দুজন এই ঘটনার পিছনে থাকতে পারে না। তদন্ত করে সিআইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনার সূত্রপাত ২০২২ সালের ডিসেম্বরে। ওই সময় উত্তর দিনাজপুরের ইসলামপুরের স্কুল পরিদর্শকের অফিস থেকে প্রায় দু’লক্ষ বই চুরি হয়। যার দাম প্রায় ৩ কোটি টাকা। স্কুল পড়ুয়াদের জন্য ওইসব বই রাজ্য শিক্ষা দপ্তর থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে যায়। প্রাথমিক স্কুলগুলি সেই অফিস থেকে বই সংগ্রহ করে। তার পর তা বিনামূল্যে পড়ুয়াদের বিলি করা হয়। কিন্তু অভিযোগ, ঘটনার পর দু’বছর কেটে গেলেও তদন্ত প্রক্রিয়া এগোয়নি। চুরির ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। তাই আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন করা হয় আদালতে।
সেই মামলার শুনানিতে গোটা ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। গতমাসে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক স্কুল শিক্ষা সংসদকে রিপোর্ট দিতেও বলা হয়েছিল আদালতের তরফে। বৃহস্পতিবার সেই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল আদালত। উল্লেখ্য, এদিন ফের আদালত বলেছে, “মাত্র দুজন এই চুরি করতে পারে না।” এই ঘটনায় ধৃত দুজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত।
সর্বশেষ খবর
-
রান্নাঘরে মুঘলযুগের মশলা! কটন ক্যান্ডির সঙ্গে তুলনা টেনে মুন্ধেরকে ‘টিপ্পনি’ টুইঙ্কেলের
-
‘আমার নাম করে টাকা চাইলে…’, তোলাবাজদের বিরুদ্ধে কড়া ‘অ্যাকশনে’র হুঁশিয়ারি বিধায়ক রত্নার
-
ঘুমের মধ্যেই চিরঘুম! রাতের বৃষ্টিতে ভাঙল মাটির বাড়ি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাবা-মেয়ের
-
আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নে ভয়ংকর হড়পা বান! অন্তত ২০ জন নিখোঁজ, মৃত্যুর আশঙ্কা
-
যুক্তরাষ্ট্র ওপেনে ইন্দ্রপতন! দু’দশক পর প্রথম রাউন্ডে চোখের জলে বিদায় জোকোভিচের