রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ছাব্বিশের নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে এবার বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। অমিত শাহর পর এবার তিনি রাজ্যে এসে দলের সঙ্গে বৈঠক করতে চলেছেন বলে সূত্রের খবর। আগামী ৮ জানুয়ারি কলকাতায় স্বাস্থ্য বিষয়ক একটি কর্মসূচিতে যোগ দিতে আসছেন নাড্ডা। সেসময় তাঁকে দলীয় বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সব ঠিক থাকলে ওইদিন দলের নেতা-কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করতে পারেন নাড্ডা।
জগৎপ্রকাশ নাড্ডা এই মুহূর্তে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, পাশাপাশি তিনি সর্বভারতীয় সভাপতির দায়িত্বও সামলান। যদিও তাঁর উত্তরসূরি হিসেবে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিহারের নীতীন নবীন। সম্ভবত তাঁর হাতেই সর্বভারতীয় সভাপতির ভার তুলে দেওয়া হবে। এ বিষয়ে যদিও বিজেপি শীর্ষ নেতৃত্ব মুখ খোলেনি। রাজ্যে নির্বাচনের সময় দিল্লি থেকে ঘনঘন নেতাদের যাতায়াত, প্রচার – এসব হয়ই। তৃণমূল নেতৃত্ব ‘ডেলি প্যাসেঞ্জারি’ বলে কটাক্ষও করে থাকে। তবে ছাব্বিশের নির্বাচনকে ‘পাখির চোখ’ করেছে বঙ্গ বিজেপি। পঁচিশের শেষে সদ্য বঙ্গ সফরে এসে অমিত শাহ ঘোষণা করেছেন, ”ছাব্বিশে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বাংলায় সরকার গঠন করবে বিজেপি।” আর তাই তাঁর সফরের পরপর নতুন বছরই রাজ্যে আসছেন জে পি নাড্ডা।
৮ জানুয়ারি কলকাতায় চিকিৎসকদের এক কর্মসূচিতে যোগ দিতে আসছেন জে পি নাড্ডা। সেসময় তাঁকে দলের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। যদিও নাড্ডার তরফে এখনও এই বৈঠক নিয়ে কিছু বলা হয়নি। তবে দলীয় সূত্রে খবর, দলের কর্মী ও পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি। ছাব্বিশে বঙ্গ দখল না হোক, একুশের তুলনায় আসন সংখ্যা বৃদ্ধি করার টার্গেট নিয়ে দলের তৃণমূল স্তরের সংগঠনকে জোরদার করতে ‘ভোকাল টনিক’ দিতে পারেন নাড্ডা।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া