দীপঙ্কর মণ্ডল: রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে পথে নামলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বুধবার এই দাবিতে ক্যাম্পাস ও সংলগ্ন রাস্তায় মশাল মিছিল করেন পড়ুয়ারা। প্রসঙ্গত, গত রবিবার তরুণ চিকিৎসক রাতুল বন্দ্যোপাধ্যায়কে তাঁর বেলঘরিয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে দেখা যেত রাতুলকে। পুলিশ তাঁর বিরুদ্ধে ‘আনলফুল অ্যাক্টভিটিজ প্রিভেনশন অ্যাক্ট’ (ইউএপিএ) আইনের ধারা রুজু করেছে। পুলিশের দাবি, ওই তরুণ রাষ্ট্রবিরোধী। ওই তরুণ চিকিৎসকের বিরুদ্ধে আগে থেকেই মামলা রুজু ছিল। পঞ্চায়েত ভোটের আগে আইন মেনেই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
পড়াশোনায় দাদার সঙ্গে তুলনা, সহ্য করতে না পেরে আত্মঘাতী কলেজ পড়ুয়া
কলকাতা মেডিক্যাল কলেজের কৃতি ছাত্র রাতুলকে বিভিন্ন গণ আন্দোলনে দেখা যেত। মানবাধিকার লঙ্ঘিত হলে তিনি প্রতিবাদ করতেন। তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন, রাজ্যের বহু দুর্গত এলাকায় সেবামূলক কাজে যোগ দিতেন রাতুল। বেশ কিছুদিন ধরেই তাঁর উপর পুলিশের নজর ছিল। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে বলে এদিন অভিযোগ করেছেন যাদবপুরের পড়ুয়ারা। উল্লেখ্য, রাতুলকে গ্রেপ্তার করার পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও তাঁর মুক্তির দাবিতে সরব হয়েছেন। সোশ্যাল নেটওয়ার্কে তাঁর গ্রেপ্তারির খবর ভাইরাল হয়েছে। এদিন যাদবপুরের আন্দোলনকারীরা জানিয়েছেন, রাতুল-সহ ভাঙড় আন্দোলনে যুক্ত সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দাবি আদায়ের জন্য ফের রাস্তায় নামবেন বলে জানিয়েছেন যাদবপুরের ছাত্র-ছাত্রীরা।
[প্রাক্তন সাংসদের গাড়ি চেপে বুদ্ধিজীবীরা প্রেস ক্লাবে কেন? বিস্ফোরক মমতা]
সর্বশেষ খবর
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন
-
সম্ভব হল না অবতরণ! মাঝআকাশে চক্কর রাহুল গান্ধীর বিমানের
-
বিনা অনুমতিতে জবরদখল! ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অভিষেককে তুলতে হাই কোর্টের দ্বারস্থ বাড়ির মালিক
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী