Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mamata Banerjee

‘কাজ করে যাব, ফলের আশা করব না’, গীতার বাণী উদ্ধৃত করে ইঙ্গিতে মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের

চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২২, ১৮:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২২, ১৮:১৬

options
link
‘কাজ করে যাব, ফলের আশা করব না’, গীতার বাণী উদ্ধৃত করে ইঙ্গিতে মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের zoom

দীপঙ্কর মণ্ডল: টুইটারে ব্লক করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের বহু নেতা বয়কট করেছেন। তবে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) আছেন স্বমেজাজে। বৃহস্পতিবার গীতার বাণী উদ্ধৃত করে রাজ্যপাল টুইটারে লিখলেন, “মা ফলেষু কদাচন। রাজ্যবাসীর আরও উন্নতির জন্য সংবিধান মেনে আমি কাজ করে চলেছি। ফলের আশা করি না।”

 

Advertisement

Mamata-Dhankhar

[আরও পড়ুন: বিজেপি যুব মোর্চার নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, আটক কল্যাণ-প্রিয়াঙ্কা]

দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিভিন্ন ইস্যুতে টুইট-পালটা টুইট নতুন কোনও ঘটনা নয়। এই সংঘাতের আবহে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, তিনি রাজ্যপালকে টুইটে ব্লক করেছেন। বলেন, “উনি প্রতিদিন একটা করে টুইট করে কখনও অফিসারদের, কখনও আমাকে গালাগালি দিচ্ছেন। অসাংবিধানিক কথাবার্তা বলছেন। আমাদের নির্দেশ দিচ্ছেন। তার মানে আমরা বন্ডেড লেবার। আমরা কি রাজ্যপালের কেনা গোলাম? তিনি হয়ে গিয়েছেন সুপার পাহারাদার। প্রতিদিন ওনার টুইট দেখে আমার বিরক্ত লাগে। উনি এমন এমন টুইট করেন যা অমানবিক। তাই ব্লক করলাম।”

পালটা জবাব দিয়েছিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তিনি টুইটে লেখেন, “সংবিধানের ১৫৯ নম্বর ধারা অনুযায়ী সাংবিধানিক রীতি ও আইনের শাসনকে কেউ ব্লক করতে পারে না। যাঁরা ক্ষমতায় আছেন তাঁরা সংবিধানের প্রতি আস্থাশীল, অনুগত থাকবেন।” উল্লেখ্য, শুধু ব্লক নয়, ধনকড়কে সরানোর জন্য প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সর্বত্র দরবার করেছে তৃণমূল। যদিও দিল্লি তাতে কর্ণপাত করেনি।

[আরও পড়ুন: পুরভোটের আগে বাড়তি দায়িত্ব অরূপ বিশ্বাসের, দক্ষিণ ২৪ পরগনার বদলে ২ জেলার কো-অর্ডিনেটর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.