সুনীপা চক্রবর্তী এবং গোবিন্দ রায়: রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার (Contempt of Court) অভিযোগ। কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করায় রাজ্য় পুলিশের ডিজি (WB Police DG) , ঝাড়গ্রামের তৎকালীন পুলিশ সুপার (SP), অতিরিক্ত পুলিশ সুপারকে (ASP) শোকজ করলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে শোকজের জবাব দিতে হবে পুলিশের তিন পদস্থ আধিকারিককে। হাজিরাও দিতে হবে আদালতে। বৃহস্পতিবার এমনই রুল জারি করল কলকাতা হাই কোর্ট।
গত বছৎ অন্য একটি মামলার শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জানিয়েছিলেন, বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারেন। রাজ্যের তরফে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হবে। অথচ চলতি বছরের ৭ জানুয়ারি নেতাইয়ের দলীয় কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। নিরাপত্তার খাতিরে তাঁকে অন্য সময় আসতে বলে পুলিশ। এনিয়ে আদালতে মামলা হয়েছিল বলে অভিযোগ। রাজ্যে পুলিশের ডিজি, ঝাড়গ্রামের তৎকালীন পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সরকারের নির্দেশে পুলিশ বিরোধী দলনেতার রাস্তা আটকেছিল বলে অভিযোগ।
[আরও পড়ুন: জন্ম থেকে নেই দু’হাত, পা দিয়েই ব্ল্যাকবোর্ডে ম্যাজিক দেখান প্রাথমিক শিক্ষক জগন্নাথ]
এই মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য পুলিশের তিন আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। ৩০ জুলাইয়ের মধ্যে তাঁদের শোকজের জবাব দিতে হবে। ৩০ জুলাই তাঁদের হাজিরা দিতে হবে আদালতেও।
প্রসঙ্গত, ৭ জানুয়ারি নেতাইয়ে শহিদ দিবস ছিল। প্রতিবারই সেখানে যান শুভেন্দু অধিকারী। এবারও গিয়েছিলেন কিন্তু বিজেপির প্রতিনিধি হিসেবে। সেই সময় তৃণমূলের অনুষ্ঠান চলছিল সেখানে। তাই নিরাপত্তা খাতিরে তাঁকে অন্যসময় আসতে বলা হয়। পুলিশ তাঁর রাস্তা আটকেছিল বলে অভিযোগ। এবার সেই মামলায় শোকজ করা হল পুলিশ আধিকারিকদের।
[আরও পড়ুন: স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে কড়া স্কুলশিক্ষা দপ্তর, FIR করতে পারবেন প্রধান শিক্ষকও]
সর্বশেষ খবর
-
বিশ্ব অঙ্গদান দিবস: নিয়মিত ধূমপান-মদ্যপান, আপনার অঙ্গ বাঁচাতে পারে অন্যের প্রাণ?
-
ওঠার আগেই বাড়তি টাকা চাইছে অ্যাপ ক্যাব, ‘দৌরাত্ম্য’ বন্ধ করতে কড়া পদক্ষেপ মোদি সরকারের
-
ভুলত্রুটির নালিশ কোথায় জানাবে আমজনতা? ঠিক করতে হবে অভিযুক্ত হাসপাতালকেই, কড়া নির্দেশ রাজ্যের
-
বিদেশে ‘ব্রাত্য’ বাংলার আম, নেপথ্য কারণ জানলে চমকে যাবেন
-
বিধানসভা অভিযানের জের, ঝাড়খণ্ডে ৬০০ আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা, অনশনের হুমকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর