রমেন দাস: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় আড়াই মাস। যে মৃত্যুকে কেন্দ্র করে র্যাগিং, খুনের তত্ত্বের মধ্যেও চওড়া হয়েছে একাধিক প্রশ্নও। এবার ওই ছাত্রের জন্মদিনেই অভিনব প্রতিবাদে শামিল হল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অরবিন্দ ভবন চত্বরে মৃত ছাত্রের স্মৃতিচারণা করলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
মঙ্গলবার অর্থাৎ ৩১ অক্টোবর নদিয়ার বগুলার বাসিন্দা ওই ছাত্রের জন্মদিন ছিল। এদিন ১৮ বছর পূর্ণ হল মৃত ওই ছাত্রের। সেকথা মাথায় রেখেই এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সিঁড়িতে মোমবাতি জ্বালিয়ে মৃত ছাত্রকে স্মরণ করেন রাজন্যা হালদার, তীর্থরাজ, সোহেল, কিশলয়, সুব্রত, রাজ, অমিতরা।
[আরও পড়ুন: বেঁচে থাকলে ছেলের বয়স হত ১৮, সন্তানহারাদের হাহাকারে কি ‘সাবালক’ হল যাদবপুর? ]
যাদবপুরের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের জন্মদিন প্রসঙ্গে তৃণমূলের ছাত্রনেত্রী রাজন্যা হালদার বলেন, ”আমাদের ভাইকে ওরা শেষ করেছে। আজ ওঁর জন্মদিন। লাল সন্ত্রাসের ফলে মৃত্যু হয়েছে এক দীপের। বেঁচে থাকলে আজ ১৮ বছরে পা দিত ছেলেটি। কিন্তু সে আর হল না। এই মৃত্যুর বিচার চাই আমরাও।”
উল্লেখ্য, গত ১০ আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে অস্বাভাবিক মৃত্যু ঘটে নদিয়ার বগুলার বাসিন্দার। সেই মৃত্যুর পরেই তোলপাড় হয় দেশজুড়ে। র্যাগিং নিয়ে ঝড় ওঠে প্রতিবাদের। বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে সরব হয় তৃণমূল ছাত্র পরিষদও। একাধিক দাবিতে পথেও নামেন তৃণমূলের ছাত্রনেতারা।
[আরও পড়ুন: সারাদিন মোবাইলে ব্যস্ত স্ত্রী! রাগে বধূকে ‘খুন’ করে থানায় আত্মসমর্পণ স্বামীর]
সর্বশেষ খবর
-
ইসলামাবাদের নির্দেশে উত্তরবঙ্গ ও কলকাতায় আইএসআই ঘাঁটি! নেপালি তরুণীকে বিয়েও করে পাক চর রানা
-
২৪ ঘণ্টার মধ্যেই খেলবে দুই প্রধান, ডুরান্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?
-
কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?
-
জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা