গৌতম ব্রহ্ম: কর্মসূচি ঘোষণার একদিনের মধ্যে বাস্তবায়ন। কলকাতা পুরসভার ‘কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ’ (Covid testing to your doorstep) কর্মসূচি অনুযায়ী উমাকান্ত সেন লেনের সূর্যকিরণ আবাসনের বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হল। মোট ৬৪ জনের অ্যান্টিজেন পরীক্ষা হয়। মাত্র ৩০ মিনিটের মধ্যেই পরীক্ষার রিপোর্ট হাতে পান তাঁরা। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ আসে বলেই জানিয়েছেন তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেন।
করোনা মোকাবিলায় পাড়ায়-পাড়ায় ‘কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ’ কর্মসূচি শনিবার ঘোষণা করেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানান, “যদি শিবিরে কোন ব্যক্তির উপসর্গ থাকা সত্ত্বেও ‘করোনা নেগেটিভ’ আসে তবে তাঁর লালারস বিনা খরচে আরটি-পিসিআর পরীক্ষা করাবে পুরসভাই।” শিবিরের জন্য ক্লাব বা প্রতিষ্ঠানকে যোগাযোগ করতে হবে পুরমন্ত্রীর নিজস্ব হোয়াটঅ্যাপ নম্বরে (৯৮৩০০৩৭৪৯৩)। পাঠাতে হবে ক্লাবের নাম, ঠিকানা ও ফোন নম্বর। পুরকর্তাদের দাবি, দেশের মধ্যে কলকাতাই প্রথম নগর নিগম যেখানে করোনা মোকাবিলায় ‘বাড়ির দরজায় কোভিড টেস্টিং’ চালু করছে।
[আরও পড়ুন: ‘জয় শ্রী রাম’ না বলায় দমদমে তৃণমূল কর্মীকে মার, বাড়ি ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি]
সেই অনুযায়ী পুরমন্ত্রীর হোয়াটসঅ্যাপ নম্বরে নিজেদের ঠিকানা ১এ উমাকান্ত লেনের সূর্যকিরণ আবাসনের বাসিন্দারা। তারপর রবিবার সকাল থেকেই ওই আবাসনে করোনা পরীক্ষা শুরু হয়ে যায়। তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, “আবাসনে ৩০০ মানুষ রয়েছেন। প্রাথমিক পর্বে ৬৪ জনের অ্যান্টিজেন টেস্ট হয়। উপসর্গ থাকা সত্ত্বেও কারও রিপোর্ট নেগেটিভ আসলে তাঁর লালারস সংগ্রহ করে আরটি পিসিআর পরীক্ষার জন্য পাঠানো হবে। পজিটিভ হওয়া বাসিন্দাদের নিয়ম মেনে হয় হোম আইসোলেশন কিংবা সেফ হোমে পাঠানো হবে। প্রয়োজনে করোনা আক্রান্তদের হাসপাতালেও ভরতি করা হতে পারে।” তবে রিপোর্ট আসার পর জানা যায় প্রত্যেকেই নেগেটিভ।
ভয়ংকর হয়ে ওঠা কোভিডের মোকাবিলায় টেস্টিংকে মূল মন্ত্র করেছে রাজ্য সরকার। আইসিএমআরের পরামর্শ অনুযায়ী বিভিন্ন জায়গায় শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। এর আগে চেতলাতে কোভিড নির্ণয়ের জন্য ব়্যাপিড টেস্ট হয়েছে। কিন্তু একেবারে দরজায় গিয়ে ব়্যাপিড টেস্ট এই প্রথম। শান্তনু সেনের আশা, এই প্রকল্প কোভিড মোকাবিলায় গেম চেঞ্জার হয়ে উঠবে।
[আরও পড়ুন: বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা সারা, ৩-৪ দিনের মধ্যেই রাজনীতিতে ফিরছেন তথাগত রায়!]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক