সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী৷ এবার সেই হুঁশিয়ারিকেই কার্যকর করল কেএমডিএ৷ রাজ্যে শিল্পের নামে জমি অধিগ্রহণের করে দীর্ঘ দিন ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ অধিগ্রহণের পর ২০ বছর জমি ফেলে রাখলে সংশ্লিষ্ট সংস্থাকে জরিমানা ও প্রয়োজনে জমি কেড়ে নেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর৷ ইতিমধ্যে এই বিষয়ে ৭০০ জনকে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷
শিল্পের নামে জমি অধিগ্রহণ করে তা ফেলে না রাখার বার্তা আগেই দিয়েছিলেন মু্খ্যমমন্ত্রী৷ জেলার বিভিন্ন প্রশাসনিক সভায় গিয়ে অধিগৃহীত জমি দীর্ঘদিন ব্যবহার না করায় রাজ্যের এক নামী শিল্প সংস্থার বিরুদ্ধে হুঁশিয়ারিও দেন৷ শুধু হুঁশিয়ারিতে কাজ না হওয়ায় এবার জরিমানা নেওয়ার পথে পা বাড়াল কেএমডিএ কর্তৃপক্ষ৷
[ইস্তফার জল্পনায় জল, শারীরিক অবস্থা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা সুরঞ্জনের]
কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, শিল্প গড়ার নামে প্রায় জলের দরে বিঘার পর বিঘা রাজ্য সরকারের কাছ থেকে জমি হাতিয়েছে একাধিক শিল্প সংস্থা৷ বাম আমলে যা প্রথায় পরিণত হয়ে দাঁড়িয়েছিল। শিল্পের নামে জলের দরে জমি কেনার পরও বহুক্ষেত্রে আবাসন বা শিল্প বহির্ভূত কাজে ব্যবহার হয়েছে৷ সব দেখেও তখন চুপ থাকে তৎকালীন বাম সরকার৷ রাজ্য-রাজনীতির পরিবর্তন এনে এবার বাম আমল থেকে চলতে থাকা প্রথাকে ভাঙতেই নয়া সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে রাজ্য সরকার৷ মূলত, শিল্পের নামে নেওয়া জমি শিল্পের কাজে ব্যবহারের উপর নজর বাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷ জলের দামে জমি কিনে ফেলা রাখলেই একর পিছু মোটা জরিমানা গুনতে বাধ্য হবে সংশ্লিষ্ট ওই সংস্থা৷ ইতিমধ্যে ৭০০ জনকে নোটিস পাঠানো হয়েছে বলে কেএমডিএ সূত্রে জানা গিয়েছে৷ কারণ, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের বিভিন্ন জমি দখল হয়ে পড়ে রয়েছে৷ জমি ব্যবহার না হওয়ায় মার খাচ্ছে সেই এলাকার অর্থনীতি৷ ফলে, এই জমিগুলি চিহ্নিত করে নতুন করে শিল্প সম্ভাবনা গড়ে তোলা যায়, তাহলে উপকৃত হবেন ওই এলাকার বাসিন্দারা৷
সর্বশেষ খবর
-
দুর্গাপুজোর শেষে হয় শ্রাদ্ধানুষ্ঠান! গুসকরার এই জমিদার বাড়িতে কেন দশমীতে হয় না ঘট বিসর্জন?
-
‘কমেন্ট ডিলিট করবেন না সলমন স্যার দেখুক,’ ভাইজানের টিমের উপর চটে লাল অমল মালিক
-
দীর্ঘ ব্যবহারে এয়ার ফ্রায়ারে জমছে তেল-দুর্গন্ধ, বাড়িতেই পরিষ্কার করুন এই ৩ উপায়ে
-
বিস্ফোরণেও এক চুল নড়বে না গাড়ি, ‘লাল ব্যানারে’ সুরক্ষিত জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার জওয়ান
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! মাথায় হাত ব্যবসায়ীদের