অর্ণব আইচ: স্কুলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে গোলমাল। স্কুলের ভিতরেই এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠল প্রধান শিক্ষক-সহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই শিক্ষককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে পশ্চিম বন্দর থানায় তাঁর সহকর্মীদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক।
[মহিলা চিকিৎসক থাকলে তবেই স্বাস্থ্যকেন্দ্রে যাবেন প্রসূতিরা, অনড় গ্রামবাসীরা]
পুলিশ জানিয়েছে, গার্ডেনরিচ রোডের উপর একটি আপার প্রাইমারি স্কুলের ভিতর এই ঘটনাটি ঘটে। অভিযোগকারী শিক্ষকের সঙ্গে বদলি নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে বচসা হয়। সেই বচসা চলাকালীন আরও চারজন শিক্ষক ও শিক্ষিকা তাতে জড়িয়ে পড়েন। এর পর থেকেই সহকর্মীদের সঙ্গে ওই শিক্ষকের গোলমাল শুরু হয়। পুরনো বিষয় নিয়েই ফের শুরু হয় তর্কাতর্কি। ওই শিক্ষকের অভিযোগ, টিচার্স রুমের ভিতরেই তাঁর উপর রীতিমতো হামলা চালানো হয়। ছাত্রদের সামনেই তাঁকে অন্য পাঁচজন শিক্ষক ও শিক্ষিকা মারধর করতে শুরু করেন। তাঁকে ঘুসি মারা হয়। তিনি মাটিতে পড়ে যাওয়ার পরও তাঁকে পেটানো হয়। সহকর্মীদের হাতে মার খেয়ে তিনি আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। আহত অবস্থায় তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক ও শিক্ষিকাদের জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
[মডেলিংয়ের নামে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল, কিশোরীর অভিযোগে পুলিশের জালে ৩]
সর্বশেষ খবর
-
বিজেপি ও তৃণমূল নেতা ‘মাসতুতো ভাই’, সুকান্তকে নিশানা করে শোকজ গঙ্গারামপুরের বিধায়ক
-
বারাসত বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ‘জঙ্গিপনা’, পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ উপাচার্যের
-
সুযোগ পেয়েও এশিয়াডে খেলতে পারবেন না ভারতের সব অ্যাথলিট-সাপোর্ট স্টাফ! জাপানের সিদ্ধান্তে প্রশ্ন
-
বাস পিছু প্রতিদিন ৩০০ টাকা তোলাবাজি ‘বিএমএসের’, ‘কাউকে রেয়াত নয়’, কড়া বার্তা শুভেন্দুর মন্ত্রীর
-
রংপুরে খুন হিন্দু পরিবারের ৪ সদস্য, বাংলাদেশে ছয় মাসে ১৮ ‘মাস কিলিং’, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা