Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Kolkata

গণতন্ত্রের উৎসবের মাঝেই বিদেশ পাড়ি দুর্গার, কলকাতা ছেড়ে সপরিবারে ফিনল্যান্ডে গৌরী

এখন রাজ্যে ভোট উৎসব চলছে। বাঙালি এখন ভোট পুজোয় মেতে রয়েছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ০৯:০৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ০৯:০৮

options
link
গণতন্ত্রের উৎসবের মাঝেই বিদেশ পাড়ি দুর্গার, কলকাতা ছেড়ে সপরিবারে ফিনল্যান্ডে গৌরী zoom
এই প্রতিমাই ফিনল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছে। নিজস্ব ছবি।

ভোটের আগের দিনই সপরিবার বিদেশ পাড়ি দিল গৌরী। আজ, বুধবার দ্বিতীয় দফার ভোট। কলকাতায়ও ভোট রয়েছে। মঙ্গলবার থেকেই বাগবাজার পটুয়াপাড়াও ছুটির মুডে চলে গিয়েছে। অনেক কর্মী ছুটি নিয়ে বাড়ি গিয়েছেন। সন্ধের পর ছেলেমেয়েদের নিয়ে পটুয়াপাড়া থেকে দুর্গাও রওনা দিয়েছে। গন্তব্য ফিনল্যান্ড। এখন রাজ্যে ভোট উৎসব চলছে। বাঙালি এখন ভোট পুজোয় মেতে রয়েছে।

কুমোরটুলি এলাকায়ও কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজ শোনা যাচ্ছে। তার মধ্যেই একের পর এক প্রতিমা বিদেশ পাড়ি দিয়েছে। মঙ্গলবার শিল্পী প্রশান্ত পালের ঘর থেকে প্রতিমা ফিনল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছে। দুর্গার সঙ্গে গিয়েছে কালীও। শিল্পী জানান, বছরের শুরুতেই বিদেশের বায়না চলে এসেছে। ইতিমধ্যে বেশ কিছু প্রতিমা চলে গিয়েছে। ভোটের ঠিক আগের দিনই দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিকের সঙ্গে কালীও জাহাজে উঠেছে। তারা ফিনল্যান্ডে যাবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। ৭ রাজ্যের ১৪২ টি আসনে ভোটগ্রহণ চলছে। কিন্তু তার মধ্যেও ব্যস্ত কুমোরটুলি। একের পর এক প্রতিমা পাড়ি দিচ্ছে বিদেশে। আর ভোটের আগেও চরম ব্যস্ত মৃৎশিল্পীরা। সপরিবারে ফিনল্যান্ডে পাড়ি দিয়েছে দুর্গা। শিল্পীরা জানিয়েছেন, এরপরেও অনেকগুলি প্রতিমা রয়েছে যেগুলি বিদেশে পাড়ি দেবে। সেগুলি তৈরির কাজ চলছে। যদিও বুধবার ভোটের দিন কুমোরটুলিতে ব্যস্ততা চোখে পড়ছে না। রয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.