ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে (West Bengal Assembly Election) সকাল সকাল বেনজির ছবি। বুধবার সাতসকালেই ভবানীপুরের বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন তৃণমূল সুপ্রিমো তথা দলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল আটটা নাগাদ হঠাৎ তাঁর গাড়ি দেখা যায় রাস্তায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘‘আমি প্রার্থী হিসেবে বুথে বুথে ঘুরছি, এখানে মুখ্যমন্ত্রীর কোনও ব্যাপার নেই।” কেন্দ্রীয় বাহিনী অতিসক্রিয়তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তিনি। মমতার অভিযোগ, ৭১ নং ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর বাড়িতে রাত দেড়টায় পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে তল্লাশি করে। কাউন্সিলরকে সকালে বেরতে দেওয়া হয়নি। এরপরই তৃণমূল নেত্রীর কটাক্ষ, ‘‘এভাবে ওরা ভোট করবে!”
এই বিষয়ে আরও খবর
বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের ১৪২ টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব। ঘণ্টাখানেকের মধ্যে অর্থাৎ সকাল ৮টা নাগাদ আচমকা কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। যা বাংলার নির্বাচনী পরিবেশে নতুূন ছবি। সাধারণত ভোটের দিনগুলিতে তৃণমূল সুপ্রিমো বাড়িতেই থাকেন। ভোট শেষের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। কিন্তু এবারই ব্যতিক্রম ঘটল।

বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের ১৪২ টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব। ঘণ্টাখানেকের মধ্যে অর্থাৎ সকাল ৮টা নাগাদ আচমকা কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। যা বাংলার নির্বাচনী পরিবেশে নতুূন ছবি। সাধারণত ভোটের (West Bengal Assembly Election) দিনগুলিতে তৃণমূল সুপ্রিমো বাড়িতেই থাকেন। ভোট শেষের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। কিন্তু এবারই ব্যতিক্রম ঘটল। সাতসকালেই ভবানীপুরের বুথে বুথে ঘুরলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৭১, ৮২ নং বুথে যান। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপ দেগে তাঁর বক্তব্য, ভোটের আগের রাতে বাহিনী তাণ্ডব চালিয়েছে, সারারাত তিনি এবং অভিষেক খোঁজখবর নিয়েছেন।সেই কারণেই সকালে তাঁর বেরিয়ে পড়া বলে জানান।
সাতসকালেই ভবানীপুরের বুথে বুথে ঘুরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭১, ৮২ নং বুথে যান। চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে দেখা করেন মেয়রের সামনে। ভোটের আগে মাঝরাতে ফিরহাদের বাড়ি গিয়ে কেন্দ্রীয় বাহিনী হুমকি দিয়েছে বলে মঙ্গলবার ফিরহাদ যে অভিযোগ তুলেছিলেন, সে সম্পর্কে জানতে চান মমতা।
চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে দেখা করেন মেয়রের সামনে। ভোটের আগে মাঝরাতে ফিরহাদের বাড়ি গিয়ে কেন্দ্রীয় বাহিনী হুমকি দিয়েছে বলে মঙ্গলবার ফিরহাদ যে অভিযোগ তুলেছিলেন, সে সম্পর্কে জানতে চান মমতা। এরপর ৮২ নং বুথে দিয়ে কেমন ভোটপর্ব চলছে, তা ঘুরে দেখেন। যদিও ভিতরে তিনি ঢোকেননি। বুথের বাইরে বসেই পরিস্থিতির দিকে নজর রেখেছেন তিনি। সেখান থেকেও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। বুধবার সকালে সাড়ে ৮টা নাগাদ ভবানীপুরের মিত্র ইনস্টিউশনে ভোট দিয়ে তাঁর অভিযোগ, বাহিনী এবং পুলিশ পর্যবেক্ষকরা ঘরে ঘরে হুমকি দিচ্ছেন, এটা নির্বাচনী বিধি বহির্ভূত।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দুরন্ত পারফরম্যান্সেও শেষরক্ষা হল না, আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিরুদ্ধে জয় হাতছাড়া মিশরের
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও
নিবেদিত






