Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

শোভনবাবু এমন মানুষ ছিলেন না, ফের বিস্ফোরক মেয়রের স্ত্রী

'মেয়র এরকম হলে ভালবেসে এই মানুষটাকে অন্তত বিয়ে করতাম না।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০১৯, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০১৯, ১৬:১৮

options
link
শোভনবাবু এমন মানুষ ছিলেন না, ফের বিস্ফোরক মেয়রের স্ত্রী zoom
শপথের পথে  স্ত্রী রত্নাকে নিয়ে শোভন চট্টোপাধ্যায়৷ ছবি: শুভাশিস রায়৷
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ বিচ্ছেদ মামলায় ফের বিস্ফোরক মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়। তাঁর সাফ কথা, মেয়র এমন মানুষ ছিলেন না। যেরকম কথা তিনি এখন বলছেন, তা গত বাইশ বছরে তাঁকে বলতে শোনা যায়নি। রত্নাদেবীর ইঙ্গিত, বদলে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

[  এই প্রযুক্তিতেই মায়ের দেহ সতেজ রেখেছিলেন শুভব্রত ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিবাহ বিচ্ছেদের মামলা তো চলছেই। কিন্তু সম্পর্কের তিক্ততা যে কোন পর্যায়ে পৌঁছেছে তা পারস্পরিক কথাবার্তাতেই স্পষ্ট। মেয়র আগে জানিয়েছিলেন, মৃত্যুতেও তিনি রত্নাদেবীর কাছে আর ফিরতে চান না। কোনওভাবেই এই সম্পর্ক আর জোড়া লাগবে না। অন্যদিকে বন্ধু বৈশাখি বন্দ্যোপাধ্যায় তাঁর ব্যক্তিগত বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছিলেন। তাই এখন তাঁর পাশে না দাঁড়ানোর কোনও কারণ নেই বলেই স্পষ্ট জানিয়েছিলেন মেয়র। এদিকে মেয়রের স্ত্রীর বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছিল। জানা যাচ্ছিল, রত্নাদেবীর অতিরিক্ত খরচের জেরে বিপদে পড়েছেন মেয়র। পরোক্ষে এই ইঙ্গিত দিয়েছিলেন মেয়রের বন্ধু বৈশাখিই। এদিন তারই জবাব দেন মেয়রের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তিনি জানান, একসময় তাঁদের বাড়ি এরকম ছিল না। পরে ভাল বাড়িঘর তৈরি হয়। তাঁদের ব্যবসা গুছোতে তাঁর বাবাও সাহায্য করেন। শোভনবাবুকে তিনি ভালবেসেই বিয়ে করেন। এই যখন অবস্থা, তখন কেন শোভনবাবুকে তিনি আর্থিক বিপদের মধ্যে ফেলবেন? তাঁর দাবি, গত বাইশ বছর ধরে এই সমস্যা হল না। আর যেই তিনি লন্ডনে গেলেন অমনি মেয়র বুঝলেন যে, তিনি আর্থিক নয়ছয় করছেন! তাঁর সাফ কথা, এখন মেয়র যা বলছেন, যেভাবে ব্যবহার করছেন, তিনি এরকম ছিলেন না। এরকম হলে ভালবেসে এই মানুষটাকে অন্তত তিনি বিয়ে করতেন না। মেয়র যে এরকম কথা বলার মানুষ নন, তা বারবার করে বলেন রত্নাদেবী। পরোক্ষে ইঙ্গিত দেন, মেয়রকে চালনা করছেন অন্য কেউ। যদিও কারও নাম করে কোনও অভিযোগ করেননি রত্নাদেবী।

 আগামিদিনে পুলিশের কপালে দুঃখ আছে, ফের বিস্ফোরক দিলীপ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.