নব্যেন্দু হাজরা: আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। তার আগে নয়া উদ্যোগ কলকাতা মেট্রোর (Kolkata Metro)। নতুন টোকেন চালু করল মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার নতুন টোকেনের উদ্বোধন করেন চিফ অপারেশন ম্যানেজার সৌমিত্র বিশ্বাস। ইসরোর চন্দ্রযান ৩-এর সাফল্যকে উদযাপন করতেই নয়া উদ্যোগ কর্তৃপক্ষের। মেট্রোর তিনটি করিডোরের যেকোনও টিকিট কাউন্টার থেকে যাত্রীরা নয়া টোকেন সংগ্রহ করতে পারবেন। এদিকে, আবার বুধবার ইস্ট-ওয়েস্ট করিডোরে পরীক্ষামূলকভাবে কিউআর কোডযুক্ত কাগজের টিকিট চালু হওয়ার কথা।

এদিকে, আবার বুধবার ইস্ট-ওয়েস্ট করিডোরে পরীক্ষামূলকভাবে কিউআর কোডযুক্ত কাগজের টিকিট চালু হওয়ার কথা। তবে কি ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (East West Metro) টোকেন জমানা শেষ? মেট্রো রেল সূত্রে খবর, যদি পরীক্ষা-নিরীক্ষা সফল হয়, তবে শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে দ্রুতই এই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যাবে। আপাতত পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চলবে। তবে আপাতত কাউন্টার থেকে টোকেনও ইস্যু করা হবে।
[আরও পড়ুন: ককপিটে বসে রশ্মিকার ঠোঁটে ঠোঁট রাখলেন রণবীর! ছবি ভাইরাল হতেই হইচই]
কাজেই বলা যেতেই পারে পুজোর আগে নানা নয়া ব্যবস্থা নিয়ে ঢেলে সাজছে কলকাতা মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পঞ্চমী এবং ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো(Special Metro For Durga Puja) চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে চলবে ২৪৮টি মেট্রো। দশমীতে ১৩২টি মেট্রো চলবে। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত ২৩৪টি মেট্রো চলাচল করবে। তবে প্রতিবারের মতো এবারও রাতভর ৫-৬ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।
[আরও পড়ুন: বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির! সাতসকালে মূর্তিমান আতঙ্ক কালনায়]
সর্বশেষ খবর
-
অবশেষে দেখা মিলল অরূপের, গড়হাজিরার হ্যাটট্রিকের পর থানায় প্রাক্তন মন্ত্রী
-
ভেঙেছে হাওড়ার পুর পরিষেবা! ‘অপদস্ত করতেই বর্ষার আগে পালিয়েছেন মেয়র, কাউন্সিলররা’, দাবি অগ্নিমিত্রার
-
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্কে চিঠি ‘কোষাধ্যক্ষ’ অরূপের, দিদির ‘বিশ্বাস’ ভাঙলেন তিনিও?
-
টলিউডের উন্নয়নে নয়া কমিটিতেও ঠাঁই দেবের, হিরণের খোঁচা, ‘সৌজন্যের রাজনীতি শিখুন!’
-
বাজেট অধিবেশনে পাশাপাশি বসবে তৃণমূলের দুই গোষ্ঠী! ঋতব্রতর সঙ্গে প্রথম সারিতে শোভনদেবও