Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Covid Vaccine

কবে কবে মিলবে Covid Vaccine-এর প্রথম ও দ্বিতীয় ডোজ? দিন বেঁধে দিল কলকাতা পুরসভা

এখনও পর্যন্ত ৪৮ লক্ষ মানুষকে কোভিডের টিকা দিয়েছে পুরসভা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২১, ০৯:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২১, ০৯:০৫

options
link
কবে কবে মিলবে Covid Vaccine-এর প্রথম ও দ্বিতীয় ডোজ? দিন বেঁধে দিল কলকাতা পুরসভা zoom

কৃষ্ণকুমার দাস: টিকার ডোজ নেওয়ার দিন বেঁধে দিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। এক ধাক্কায় প্রায় ৫ লক্ষ মানুষ কোভিড টিকার দ্বিতীয় ডোজ নিতে না আসায় উদ্বিগ্ন পুর কর্তৃপক্ষ। করোনার তৃতীয় ঢেউ আসার আগেই প্রত্যেকের টিকার দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করতে চাইছে পুরসভা। বস্তুত সেই কারণে এবার সপ্তাহে একদিন অন্তর একদিন প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাকরণ চলবে কলকাতার ২০৪টি কেন্দ্রে। সোম, বুধ ও শুক্রবার, তিনদিন শুধুমাত্র দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। আর মঙ্গল, বৃহস্পতি ও শনিবার টিকার প্রথম ডোজ হবে পুরসভার সেন্টারে। কোভিশিল্ড ও কোভ্যাকসিন, দুই ভ্যাকসিনই একই নিয়মে একদিন অন্তর প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ভ্যাকসিনের একদিন অন্তর দু’টি ডোজ দেওয়ার খবর শুক্রবার জানিয়েছেন পুরসভার প্রশাসক ও বিধায়ক অতীন ঘোষ (Atin Ghosh)।

তাঁর কথায়, “জনগণনা অনুসারে মহানগরের স্থায়ী বাসিন্দা ছাড়াও ৬০ লক্ষ মানুষ প্রতিদিন কর্মসূত্রে কলকাতায় আসেন। তাই শহরবাসীর সঙ্গেই ওই মানুষের একাংশ পুরসভার নানা টিকাকেন্দ্রে এসে ভ্যাকসিন (Vaccine) নিচ্ছেন। এখনও পর্যন্ত ৪৮ লক্ষ মানুষকে কোভিডের টিকা দিয়েছে পুরসভা।” তবে যে ৫ লক্ষ মানুষ দ্বিতীয় ডোজের সময় হলেও এখনও নেননি, তাঁদের মোবাইল নম্বরে যোগাযোগ করে টিকা নিতে অনুরোধ করবে পুরসভার স্বাস্থ্য দপ্তর। শহরের ৮০ বছরের বেশি ও শয্যাশায়ীদের টিকাকরণের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার সময় রোগীর ব্যক্তিগত চিকিৎসককে হাজির থাকতে হবে বলে পুরসভা গাইড লাইন প্রকাশ করতে চলেছে। কারণ, স্বাস্থ্য দপ্তরের নির্দেশে টিকার সময়ে একজন চিকিৎসককে পাশে হাজির থাকতেই হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: PAC চেয়ারম্যান মনোনয়ন ইস্যুতে বেফাঁস Mukul Roy, বিধায়কের ‘অসংলগ্ন’ মন্তব্যে বিতর্ক]

অন্যদিকে ভিড় এড়াতে আগে থেকে ডোজের নাম লিখে নির্দিষ্ট কুপন পাঠিয়ে দেওয়া হবে প্রতিটি ওয়ার্ডে। সেই কুপনে ভ্যাকসিন সেন্টারে গিয়ে টিকা নিতে হবে। এদিনও টিকার জোগান প্রতিনিয়ত কম আসায় ফের কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন পুর প্রশাসকমণ্ডলীর স্বাস্থ্য বিষয়ক প্রশাসক।

[আরও পড়ুন: Lionel Messi’র পর এবার রোনাল্ডোকে সই করাতে চলেছে PSG!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.