Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

Nupur Sharma Row: ফের নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের, আরও সময় চাইলেন প্রাক্তন BJP নেত্রী

রাজ্যের বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা দায়ের হয়েছে নূপুরের বিরুদ্ধে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২২, ২২:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২২, ২২:১১

options
link
Nupur Sharma Row: ফের নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের, আরও সময় চাইলেন প্রাক্তন BJP নেত্রী zoom
ফাইল ছবি

অর্ণব আইচ: বিজেপি নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) ফের নোটিস পাঠাল কলকাতা পুলিশ। তাঁকে এর আগে পূর্ব কলকাতার নারকেলডাঙা থানা ও উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ নোটিস পাঠিয়ে তলব করে। তাঁর বিরুদ্ধে এই দু’টি থানা সহ কলকাতার বিভিন্ন থানায় সম্প্রীতি ভাঙার চেষ্টা, হিংসা ছড়ানোর অভিযোগে অন্তত দশটি মামলা দায়ের হয়েছে।

এর আগে দু’টি থানায় তাঁকে ডেকে পাঠানো হলেও তিনি তলব এড়িয়ে যান। মেল পাঠিয়ে পুলিশের কাছে সময় চান। একটি মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়। ফের নারকেলডাঙা থানার পুলিশ দ্বিতীয়বারের জন্য নূপুর শর্মাকে তলব করে নোটিস দেয়। থানার তদন্তকারী আধিকারিকের সঙ্গে তাঁকে দেখা করতে বলা হয়। সূত্রের খবর, এবারও তিনি সময় চেয়েছেন। তার ভিত্তিতে পুলিশ পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন। আইনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাও করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: হাওড়ার ভোটার হলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়, হতে পারেন প্রার্থীও]

আসলে হজরত মহম্মদকে (Hazrat Muhammad) নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের জেরে গত মাসে বাংলার বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ হয়। রীতিমতো হিংসা ছড়িয়ে যায় বিভিন্ন এলাকায়। যার জেরে বিভিন্ন শহরের একাধিক থানায় নূপুরের (Nupur Sharma) বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

পুলিশ সূত্রে খবর, শুধু কলকাতার বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা দায়ের হয়েছে বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে। সেই মামলাগুলির তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেকারণেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়। নূপুরের বিরুদ্ধে দেশের একাধিক রাজ্যে মামলা দায়ের হলেও সেভাবে কোনও রাজ্যের পুলিশই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কলকাতা পুলিশই প্রথম নূপুরের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গলদের জের, দায়িত্ব থেকে সরলেন বিবেক সহায়]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.