অর্ণব আইচ: আনলক হওয়ার পর মাস্ক না পরে রাস্তায় ঘুরছেন বহু শহরবাসী। তাঁদের ধরতে চলছে পুলিশের অভিযান। একই সঙ্গে রাস্তায় থুতু ফেলার বিরুদ্ধেও শহরজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ।
লালবাজার সূত্র জানিয়েছে, জুন মাসে এখনও পর্যন্ত রাস্তায় মাস্ক না পড়ে বেরনোর অভিযোগে ৯ হাজার ২৭৫ জনের বিরুদ্ধে পুলিশ মামলা শুরু করেছে। রাস্তায় যেখানে সেখানে থুথু ফেলার অভিযোগে ধরা পড়েছে ৫৫৫ জন। এর মধ্যেই কিছু শহরবাসীর কাছ থেকে পুলিশ তথ্য পেয়েছে যে, মাস্ক না পরলে জরিমানা নেওয়া হচ্ছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, মাস্ক না পরার জন্য সরকারি নির্দেশ না মানার অভিযোগ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আদালত।
[ আরও পড়ুন: কেন্দ্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ZOOM অ্যাপে অনলাইন ক্লাস, হ্যাকারদের ফাঁদে কলকাতার পড়ুয়া ]
পুলিশ জানিয়েছে, গত মার্চ মাস থেকেই মাস্ক না পরে না বের হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু দেখা গিয়েছে, আনলক হওয়ার পরও মাস্ক না পরার অভ্যাস রয়ে গিয়েছে অনেকের মধ্যে। পুলিশের ভাষায়, মাস্ক পরে বেরনো এখন ‘নিউ নর্মাল’। তাই পুলিশের পক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে। এদিকে, এখনও রাস্তার উপর থুথু ও পানের পিক ফেলে চলেছেন বহু মানুষ। তাঁদের বিরুদ্ধেও ডিজাস্টার মানেজমেন্ট অ্যাক্টে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
[ আরও পড়ুন: রিজেন্ট পার্ক হত্যাকাণ্ড থেকে ‘শিক্ষা’, অস্ত্র তৈরির ভিডিও বন্ধে ইউটিউবকে চিঠি পাঠাবে পুলিশ ]
সর্বশেষ খবর
-
নেপালে ধেয়ে আসছে মৃত্যুবান! ৫ মাস আগেই সতর্ক করেছিল জোড়া রিপোর্ট, তবু কেন উপেক্ষা?
-
প্রকৃতিই তো প্রাণ! গাছে রাখি বেঁধে নজির গড়ল উলুবেড়িয়ার খুদে পড়ুয়ারা
-
৩ সপ্তাহে শেষ করতে হবে পুনর্তদন্ত, আর জি কর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট
-
বয়কট বিতর্ক ভুলে চূড়ান্ত নতুন সময়সূচি! আগামী বছরেই বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া?
-
‘নারীদের নোংরাভাবে দেখিয়ে টাকা কামাচ্ছে, সেন্সর ছাড় দিল কেন?’, ‘টক্সিক’ নিয়ে ক্ষিপ্ত ‘হিন্দুত্ববাদী’ আন্নামালাই