Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬

নিত্যযাত্রীদের সুবিধার জন্য অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের

আপনি কি বাসে চেপে নিত্যদিন যাতায়াত করেন? তাহলে আপনার জন্য সুখবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ১৩:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ১৩:২২

options
link
নিত্যযাত্রীদের সুবিধার জন্য অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস-টাইমে গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে? ঘনঘন হাতঘড়িতে সময় দেখছেন আর ভাবছেন কখন বাস আসবে? এবার হা-পিত্যেশ করে বাসের অপেক্ষায় প্রহর গোনার পালা শেষ! এবার থেকে শহরের বড় বড় বাসস্ট্যান্ডে একটি করে বড় পর্দা লাগানো থাকবে। কখন বাস আসবে, একটি বাস ‘মিস’ করলে পরের বাসটি কখন আসবে- সেই সব তথ্য লেখা থাকবে সেখানে। কোথা থেকে বাসটি আসছে, কোথায় যাবে- সেটাও স্পষ্টভাবে লেখা থাকবে এই বড় পর্দায়। গোটা উদ্যোগটাই কলকাতা পুলিশের। নিজেদের ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

আপাতত রাজ্য সরকারের পরিবহণ দপ্তরের যে বাসগুলি শহরে চলাচল করে, সেগুলির যাবতীয় তথ্য ওই ইলেকট্রিক্যাল ডিজিটাল বোর্ডে দেখানো হবে। বিমানবন্দর বা রেল স্টেশনের ধাঁচে ওই পর্দায় বাসের নম্বর, রুট জানা যাবে। প্রথম দফায় এক্সাইড ক্রসিংয়ে এরকম একটি ডিজিটাল স্ক্রিন লাগানো হয়েছে। এখন পরীক্ষামূলকভাবে চালানো হলেও পরে শহরের প্রায় সবক’টি বড় বড় বাসস্ট্যান্ডেই এরকম স্ক্রিন লাগাতে চায় পুলিশ। কলকাতা পুলিশের এই উদ্যোগকে সোশ্যাল মিডিয়ায় স্বাগত জানিয়েছেন অনেকেই। কিন্তু কেন এরকম একটি উদ্যোগ নিল কলকাতা পুলিশ?

Advertisement

আসলে নিত্যদিন আমাদের শহরে পাবলিক বাসের জন্য সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের ছোটাছুটির উপর রাশ টানতে চায় পুলিশ। স্ট্যান্ডে দাঁড়িয়ে বারবার হাতঘড়িতে সময় দেখতে দেখতে প্রায় মাঝরাস্তায় নেমে এসে বাসের জন্য অপেক্ষা করাটা মানুষের নিত্যনৈমিত্তিক অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। প্রাণ হাতে করে রাস্তার উপর ঝুঁকে পড়ে কোন রুটের বাস তা দেখতে হয় অফিসটাইমে। সেই অভ্যাসেই এবার রাশ টানতে চায় পুলিশ। এভাবে দিকভ্রান্ত হয়ে বাসের জন্য ছোটাছুটি না করে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে বোর্ডে বাসের সময়টা দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ নয় কি?

তবে এই উদ্যোগ কতটা কার্যকরী হবে সেটা সময়ই বলবে। সরকারি বাসের পাশাপাশি এই বোর্ডে বেসরকারি বাসের সময়সূচি দেখানো যেতে পারত। কারণ ভুক্তভোগীরা জানেন, শহরে এখনও এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে বেসরকারি বাসের উপরেই মানুষকে ভরসা করতে হয়। সরকারি বাসের দেখা সবসময় পাওয়াটা মুশকিল। প্রায়্শই অভিযোগ ওঠে, সরকারি বাসের চালক নির্দিষ্ট স্টপেজে বাস দাঁড় করান না। বাস আসবে জেনে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর যদি বাস এসেও স্টপেজে না দাঁড়িয়ে চলে যায়, সেক্ষেত্রে কী ব্যবস্থা নেবে পুলিশ? প্রশ্নগুলো রয়েই যাচ্ছে।

[হুইলচেয়ারে বসে প্রবেশ নিষেধ, প্রশ্নের মুখে বেলুড় মঠ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.