Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Kolkata Police

হুক্কাবারে যাওয়ায় বকাবকিতে ঘরছাড়া ৪ কিশোরী, আমহার্স্ট স্ট্রিট থানার ‘দুর্দান্ত’ কৌশলে উদ্ধার

নিখোঁজ তথা অপহরণ-কাণ্ডের কিনারা করলেন উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা। অপহরণের অভিযোগ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আসানসোল থেকে চার স্কুল ছাত্রীকেই উদ্ধার করল পুলিশ।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ০৯:২১

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ০৯:২১

options
link
হুক্কাবারে যাওয়ায় বকাবকিতে ঘরছাড়া ৪ কিশোরী, আমহার্স্ট স্ট্রিট থানার ‘দুর্দান্ত’ কৌশলে উদ্ধার zoom
নিখোঁজ ৪ কিশোরীকে উদ্ধার করল কলকাতা পুলিশ। ছবি: সংগৃহীত

হুক্কাবারে গিয়েই বিপত্তি। মেয়ে হুক্কাবারে গিয়েছে, তা জানতে পেরেই বকাবকি শুরু করেন মা-বাবারা। আর তারই জেরে বাড়ি ছাড়ে চার স্কুলছাত্রী। কিন্তু চার ছাত্রী কোথায়? মুম্বই, নাকি হায়দরাবাদ? শেষ পর্যন্ত একটি মোবাইল কলে ট্রেনের শব্দ আর ‘হোটেল’ কথাটি শুনেই এই নিখোঁজ তথা অপহরণ-কাণ্ডের কিনারা করলেন উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা। অপহরণের অভিযোগ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আসানসোল থেকে চার স্কুল ছাত্রীকেই উদ্ধার করল পুলিশ।

বৃহস্পতিবার আমহার্স্ট স্ট্রিটের একটি স্কুলে যাওয়ার পর বাড়ি ফেরেনি নবম শ্রেণির চার ছাত্রী। কোথাও তাদের সন্ধান না মেলায় শেষ পর্যন্ত সন্ধ‌্যায় আমহার্স্ট স্ট্রিট থানায় অপহরণের অভিযোগ দায়ের করে চারটি পরিবার। ছাত্রীদের কারও কাছে মোবাইলও নেই। পুলিশ তদন্ত শুরু করার পর পুলিশ হাওড়া, শিয়ালদহ, বাবুঘাটে সন্ধান চালাতে শুরু করে। এর মধে‌্যই হাওড়া স্টেশনের একটি সূত্র পুলিশকে জানায়, চার ছাত্রীকেই ওল্ড কমপ্লেক্সের শৌচাগারে স্কুল ইউনিফর্ম ছেড়ে অন‌্য পোশাকে বাইরে যেতে দেখা গিয়েছে। এর মধ্যেই নবম শ্রেণির সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, নিখোঁজ ছাত্রীদের মধ্যে একজনের সঙ্গে কিছুদিন আগে ইনস্টাগ্রামে মুম্বইয়ের এক যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল। ইনস্টাগ্রামে ওই যুবকের সন্ধান চালাতে গিয়ে পুলিশ জানতে পারে যে, সম্প্রতি এক আত্মীয়র বিয়েতে সে চলে এসেছে আসানসোলে।

Advertisement

এর মধ্যে এমন তথ‌্যও পুলিশ জানতে পারে যে, হায়দরাবাদে রয়েছেন চারজনের মধ্যে অন‌্য এক ছাত্রীর এক বন্ধু। তারা মুম্বই না হায়দরাবাদে রয়েছে, তা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায় পুলিশ। কিন্তু হায়দরাবাদের যুবকের নম্বর জোগাড় করে তাঁকে ফোন করতেই দেখা যায় আশার আলো। তিনি জানান, ওই কিশোরী তাঁকে রাস্তায় এক ব‌্যক্তির মোবাইল থেকে ফোন করে জানিয়েছে যে, সে বন্ধুদের সঙ্গে গিয়েছে আসানসোলে। যুবক মোবাইলের অডিও ক্লিপও পাঠান। সেখানেই পিছন থেকে ট্রেনের শব্দ ও এক কিশোরীর মুখে ‘হোটেল খুঁজতে হবে’ কথাটি শুনতে পান পুলিশ আধিকারিকরা।

নিশ্চিত হওয়ার পর রাতেই আসানসোলে রওনা দেয় পুলিশের একটি টিম। গভীর রাতে শুনশান আসানসোলে পৌঁছিয়ে খোঁজখবর চালাতে গিয়েই চার কিশোরীকে পুলিশ আধিকারিকরা আসানসোল স্টেশনের কাছে চলাফেরা করতে দেখেন। চারজনকেই একসঙ্গে উদ্ধার করা হয়। জানা যায়, কোনও হোটেল চার নাবালিকাকে থাকতে দেয়নি। তাই শেষ পর্যন্ত আসানসোল স্টেশনেই রাত কাটানোর পরিকল্পনা করে তারা। এর মধ্যে মুম্বইয়ের ওই যুবক আসানসোলে হোটেল খুঁজতে গিয়ে বাইক দুর্ঘটনাও ঘটিয়ে ফেলে। তাতে তারা আরও ভয় পেয়ে যায়। ভোররাতে কলকাতায় নিয়ে আসার পর তাদের মা-বাবার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.