স্টাফ রিপোর্টার: পুলিশের মানবিক মুখ দেখল কলকাতা৷ মানসিক ভারসাম্যহীন এক মহিলা প্রায় অনাবৃত অবস্থায় পড়ে ছিলেন পার্ক স্ট্রিট এলাকার একটি ফুটপাথে৷ তাঁকে ওই অবস্থায় কাপড় পরিয়ে হাসপাতালে ভর্তি করল নিউ মার্কেট থানার পুলিশ৷ হাসপাতালে ভর্তি হওয়ার দু’দিন পর তিনি অনেকটাই সুস্থ৷
৩৫ বছর বয়সি ওই মহিলাকে প্রায় অনাবৃত অবস্থায় পার্ক স্ট্রিট এলাকার একটি ফুটপাথের একপাশে পড়ে থাকতে দেখেছিলেন এলাকার বাসিন্দা ও পথচারীরা৷ মহিলার শরীর দিয়ে বের হচ্ছিল দুর্গন্ধ৷ কেউ ফিরেও তাকাচ্ছিলেন না৷ নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকদের চোখে পড়েন ওই অসহায় মহিলা৷ নিউ মার্কেট থানার ওসি পবিত্র মুখোপাধ্যায়ের নির্দেশে মহিলা পুলিশ ও থানার অন্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান৷ তাঁকে জামাকাপড় পরিয়ে উদ্ধার করা হয়৷ পাঠানো হয় গোবরার মানসিক হাসপাতালে৷ শুরু হয় চিকিৎসা৷ দু’দিনের মধ্যেই জানা যায় যে, মহিলার বাড়ি নদিয়ার রানাঘাটে৷ মানসিক বিপর্যস্ত ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে যান৷ সম্ভবত ট্রেনে করেই আসেন কলকাতায়৷ শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে এসে পৌঁছন পার্ক স্ট্রিটে৷ মহিলার পরিবারকে খবর দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ৷

সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার