Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Indian Museum

ভারতীয় জাদুঘরে CISF জওয়ানের গুলি, খুন-সহ একাধিক ধারায় মামলা, পেশ চার্জশিট

মামলার পরবর্তী শুনানি ১১ নভেম্বর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২২, ২২:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২২, ২২:২২

options
link
ভারতীয় জাদুঘরে CISF জওয়ানের গুলি, খুন-সহ একাধিক ধারায় মামলা, পেশ চার্জশিট zoom
ফাইল ছবি
Advertisement

রাহুল রায়: মাস তিনেক আগে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে (Indian Museum) গুলিচালনার ঘটনায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ (Kolkata Police)। ঘটনার ৮৪ দিন পর শনিবার পার্ক স্ট্রিট থানার তরফে ব্যাঙ্কশাল আদালতে তা দাখিল করা হয়। আগামী ১১ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

চলতি বছরের ৬ আগস্ট নজিরবিহীন ঘটনার সাক্ষী ছিল কলকাতার ভারতীয় জাদুঘর। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের উল্টোদিকে ভারতীয় জাদুঘর চত্বরে সিআইএসএফ ব্যারাকে গুলি (Shooting) চলে। প্রায় দেড় ঘণ্টা গুলির লড়াইয়ের পর রাত ৮টা নাগাদ হামলাকারীকে নিরস্ত্র করতে সক্ষম হয় পুলিশ। অভিযোগ, কর্তব্যরত সহকর্মীদের নিশানা করে কেন্দ্রীয় বাহিনীর (CISF) ওই জওয়ান গুলি চালিয়েছেন। ঘটনায় এক জনের মৃত্যু হয়। জখম হন তার দুই সহকর্মী। সেই ঘটনার ৮৪ দিনের মাথায় পেশ করা হল চার্জশিট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিদেশ থেকে গরু আমদানির মতো চাহিদা নেই বাংলাদেশে’, বিস্ফোরক তথ্যমন্ত্রী হাছন মাহমুদ]

ব্যাঙ্কশাল আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্ত সিআইএসএফ জওয়ান অক্ষয় কুমার মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৭, ৩৭৯, ৪২৭ ধারায় খুন, খুনের হত্যার চেষ্টা, আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানো, এবং সরকারি দপ্তরে ভাঙচুর চালানোর অভিযোগ আনা হয়েছে। এদিন আদালতে পুলিশের তরফে মূল চার্জশিট পেশ হলেও এই তদন্ত চালিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছে। এবং পরে অতিরিক্ত ধারা যোগ করে অতিরিক্ত চার্জশিট পেশ করারও আবেদনও জানানো হয়েছে সরকারি কৌঁসুলিদের তরফে। সেই আবেদন আদালত মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা, মধুচক্রে ফেঁসেই আত্মহত্যা কর্ণাটকের লিঙ্গায়েত ধর্মগুরুর, উঠছে প্রশ্ন ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.