সুব্রত বিশ্বাস: পুজোর (Durga Puja 2022) দিনগুলিতে মোবাইল চোরদের থেকে সতর্ক থাকার পরামর্শ কলকাতা পুলিশের (Kolkata Police)। মোবাইল ব্যবহারকারীরা যাতে ভিড়ে ফোন সামলে রাখেন সেকথা জানিয়ে পুলিশ জানাচ্ছে, শহর থেকে চুরি যাওয়া অন্তত ৪২টি অ্যান্ড্রয়েড ফোন মঙ্গলবার উদ্ধার করেন গোয়েন্দারা। সুরজ পাসওয়ান ও সুরজ নুনিয়া নামের ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে উদ্ধার হয় ফোনগুলি।

পুলিশ জানতে পেরেছে, ভিড়ের সুযোগে পকেট থেকে ফোন তুলে নেওয়ার বিশেষ পদ্ধতি পাসওয়ান ও নুনিয়ার মতো দুষ্কৃতীদের জানা। এই জন্য ভিড়ে ঠাসা মণ্ডপ, ট্রেন, বাসে দর্শনার্থীদের সতর্ক থাকতে বলা হচ্ছে। যে মণ্ডপগুলিতে জনসমাগম বেশি হয় বা যে এলাকায় ভিড় বেশি হয় সেগুলি চিহ্নিত করেছে পুলিশ। সাদা পোশাকে নজরদারির পাশাপাশি দাগি অপরাধীদের গ্রেপ্তার করার কাজও চলছে। গত সোমবার রাতে নানা অপরাধে যুক্ত ৭১২ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিস।
[আরও পড়ুন: ‘সুব্রতদার মুখটা বারবার ভেসে উঠছে’, একডালিয়ার পুজো উদ্বোধনে আবেগপ্রবন মমতা]
কোভিডের (COVID-19) বাড়বাড়ন্তে গত দু’বছর দুর্গা পুজো সেভাবে পালিত হয়নি। এবার মহালয়া থেকেই বাঙালির উৎসব শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধন হয়ে গিয়েছে। ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকে। পাশাপাশি চলছে পুজো শপিং। এবার পুজো শপিংয়েই দিনে প্রায় দেড় লাখ যাত্রী বেড়েছে মেট্রোয়। পুজোর মুখে সাড়ে ছ’লাখ ছুঁইছুঁই যাত্রী। যা মাসখানেক আগেও পাঁচ লাখের আশপাশে ছিল। তাই মেট্রোর নিরাপত্তার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুর্গাপুজোয় জাতীয় সড়কের নিরাপত্তায় জোর দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিশেষ করে বারাসাত, রানাঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত ১৯ কিলোমিটার রাস্তায় যাতে দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশকে অতি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এমন পরিস্থিতিতেই পকেটমার হইতে সাবধান থাকার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ।
[আরও পড়ুন: পুজো উদ্বোধনে ডগ স্কোয়াডের চার সদস্য, পোষ্যকে নিয়ে আপনিও ঘুরে আসুন কলকাতার এই পোষ্যবান্ধব মণ্ডপে ]
সর্বশেষ খবর
-
জুনেই ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি, এককালীন টাকা! ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
‘ঘনিষ্ঠ’ সম্পর্কের পরেও নৃশংস খুন! কৃষ্ণনগরে হস্টেলে খুদের হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২ নবম শ্রেণির ছাত্রী
-
‘বিজেপির মন্ত্র আমি নয় আমরা’, সরকারি কাজের মূল্যায়নে দলের নজরদারি চান মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর…
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম