ক্ষীরোদ ভট্টাচার্য: কলকাতা-সহ গোটা রাজ্যে ক্রমশ চওড়া হচ্ছে ডেঙ্গুর থাবা। বাড়ছে প্রাণহানিও। প্রাণ হারালেন এক তরুণ চিকিৎসক। দেহদানও করে গিয়েছেন তিনি।
কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাস ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির চিকিৎসক ছিলেন দেবদ্যুতি চট্টোপাধ্যায়। ঢাকুরিয়ার শহিদ নগরের বাসিন্দা। কয়েকদিন আগে কিডনি প্রতিস্থাপন হয়েছিল তাঁর। দিনকয়েক আগে জ্বর হয় ওই চিকিৎসকের। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ডেঙ্গু আক্রান্ত তিনি। অবস্থা গুরুতর হওয়ায় গত ১২ সেপ্টেম্বর শহরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। তবে শেষরক্ষা হয়নি। শুক্রবার ভোর ৪টে ৪০ মিনিটে মৃত্যু হয় তাঁর।
[আরও পড়ুন: ‘এই বিদ্যেতে শিক্ষকতা করবেন?’, ‘দুর্গা’ বানান ভুলে চাকরিপ্রার্থীকে তোপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]
ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর কথা উল্লেখ রয়েছে। আর তার প্রভাবে শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল তরুণ চিকিৎসকের। শেষমেশ মৃত্যুই হয় তাঁর। মৃত্যুর আগেই দেহ দাহ করে গিয়েছিলেন দেবদ্যুতি। মাত্র ২৮ বছর বয়সি তরুণ চিকিৎসকের মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর পরিবারের কেউ। শোকে ভাসছেন তাঁর পরিজনেরা।
[আরও পড়ুন: জামিনের শুনানির নির্দিষ্ট দিনের আর্জি পার্থর, ‘আদালত বিশেষ সুবিধা দেবে না’, জানালেন বিচারক]
সর্বশেষ খবর
-
বঙ্গে নাবালিকা বিয়ে ও মাতৃত্ব: ক্রমবর্ধমান সামাজিক পচন রোধে সরকারের পদক্ষেপ প্রশংসনীয়
-
রাফালের ‘প্রাণ ভোমরা’ খুঁজতে গিয়ে নিজেই ফাঁদে! চিনা জে-১৬এর খুঁটিনাটি এবার ভারতের মুঠোয়?
-
ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! ভারী বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে, জারি হলুদ সতর্কতা
-
কোহলিকে ‘সঙ্গে’ নিয়ে এশিয়া কাপে পাকিস্তান মহিলা ক্রিকেটাররা, ভিডিও ভাইরাল, ব্যাপারটা কী?
-
সরকার-সংগঠন সমন্বয় আরও মজবুত করাই লক্ষ্য, চলতি মাসেই ফের বঙ্গ সফরে নীতিন নবীন