গোবিন্দ রায়: এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আইনি নোটিস বহরমপুর পুরসভার চেয়ারম্যানের। ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। সম্মানহানির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে ৫০ লক্ষ টাকা।
বিষয়টা ঠিক কী? গত ১৪ জানুয়ারি বনগাঁয় একটি সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন শাসকদলকে। একাধিক ইস্যুতে সুর চড়ান তিনি। এসবের মাঝেই শুভেন্দু অধিকারী বহরমপুর পুরসভার চেয়ারম্যানের নাম উল্লেখ করেন। বলেন, নাড়ুগোপাল মুখোপাধ্যায় নামে ওই চেয়ারম্যান নাকি মেয়ের জন্মদিনে ৫০ লক্ষ টাকা খরচ করেছেন!
[আরও পড়ুন: কাগুজে যুগ শেষ, ফের ড্রাইভিং লাইসেন্সে ফিরছে স্মার্ট কার্ড, খসবে বাড়তি টাকা!]
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আইনি নোটিস পাঠানো হল শুভেন্দু অধিকারীকে। বলা হয়েছে, ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে রাজ্যের বিরোধী দলনেতাকে। সম্মানহানির জন্য দিতে হবে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ। তাঁকে অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত নির্বাচন। ভোটকে পাখির চোখ করেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। নিজেদের পাল্লা ভারী করতে বিরোধীদের কটাক্ষ করতে মরিয়া সব দলই। সেই সঙ্গে রয়েছে কুকথার বন্যা। প্রায়ই নেতাদের মুখে শোনা যাচ্ছে আক্রমণাত্মক কথা। কখনও রাজনীতির গণ্ডি পেরিয়ে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে বিরোধীপক্ষকে।
[আরও পড়ুন: প্রোমোটিং নিয়ে বিবাদের জের, খাস কলকাতায় মহিলাকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার ৩]
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়া অতীত, এবার পর্ন ওয়েবসাইটের মাধ্যমেই কাশ্মীরে জঙ্গি নিয়োগ করছে পাকিস্তান!
-
বাঁ হাতে নতুন ট্যাটু কোহলির, কীসের ইঙ্গিত? ভাইরাল ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে
-
মেডিক্যাল বিভাগ, বিল্ডিং প্ল্যান সংক্রান্ত কাজের দায়িত্বে গ্রুপ ডি কর্মী! প্রশ্নের মুখে মাল পৌরসভা
-
‘দুধের মতো শরীর’-এর পর তামান্নাকে ‘সদা সুহাগন রহে’র শুভেচ্ছা, ফের বিতর্কে অন্নু কাপুর
-
মাত্র ২৪ ফুটে দীর্ঘ ৪৫ কিমি রেলপথ গড়ে নজির, শিল্পীর তৈরি মডেলেই প্রশিক্ষণ দেবে রেল!