সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে খাস কলকাতায় (Kolkata) উলটে গেল তেলভরতি পণ্যবাহী গাড়ি। আহত হয়েছেন গাড়ির চালক। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পিটিএস এবং ডি এল খান রোডের (D L Khan Road) মাঝামাঝি এলাকায়। এদিকে দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা লুব্রিক্যান্ট রাস্তায় ছড়িয়ে পড়ে। পিছল হয়ে যায় রাস্তা। আপাতত দুর্ঘটনা এড়াতে ওই রাস্তায় দু’চাকার যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দ্রুত গতিতে গাড়িটি আসছিল। সেই সময় ডি এল খান রোডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায়। জখম হন গাড়ির চালক। আপাতত তিনি এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন। এদিকে গাড়িতে থাকা লুব্রিক্যান্ট ছড়িয়ে যায় রাস্তায়। সূত্রের খবর, সেই তেলে পিছলে একটি বাইকও উলটে যায়। বাইকের দুই আরোহীও জখম হয়েছেন।
[আরও পড়ুন: এ কী কাণ্ড! তারকেশ্বরে প্রতিবেশী যুবকের কান কামড়ে ছিঁড়ে নিল সিভিক ভলান্টিয়ার]
খবর পেয়ে ওই রাস্তা গার্ডরেল দিয়ে ঘিরে দেয় ট্রাফিক পুলিশ। কলকাতা পুরসভা থেকে জলের ট্যাংক এনে রাস্তা ধোয়ার কাজ চলছে। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। জানা গিয়েছে, এজেসি বোস ফ্লাইওভার থেকে এসএসকেএম ট্রমা কেয়ার দিকে যাওয়ার রাস্তায় দু’চাকার যান চলাচল বন্ধ রয়েছে। গাড়িচালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ট্রাফিক পুলিশ।
চারচাকার গাড়ি চললেও গতি কম রাখা হচ্ছে। ওই রাস্তার প্রতিটি ট্রাফিক সিগন্যালে গাড়ির গতি শ্লথ রাখার ব্যবস্থা করা হয়েছে। যাতে বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়। ভোরের শহরের এহেন দুর্ঘটনার জেরে ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।
[আরও পড়ুন: পরপর এনকাউন্টার, ২৪ ঘণ্টায় অসমে মৃত দুই ধর্ষণে অভিযুক্ত]
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে