Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
Madhyamik Result 2026

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হারের নিরিখে প্রথম স্থানে কালিম্পং

সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। দেখে নিন সংবাদ প্রতিদিন-এই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১০:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১০:২২

options
link
প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হারের নিরিখে প্রথম স্থানে কালিম্পং zoom
প্রকাশিত মাধ্যমিকের ফল।
Advertisement

পরীক্ষার প্রায় তিনমাসের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফল (Madhyamik Result 2026)। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর মোট পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষ ৫৯ হাজার পরীক্ষার্থী। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে কালিম্পং। যা শতাংশের হিসেবে ৯৫.১০। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা। প্রথম দশে স্থান পেয়েছে ১৩১ জন। 

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্ষদ সভাপতি ফল ঘোষণার পর সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সকাল ১০টায় ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তা সংগ্রহ করার পর পড়ুয়ারা বিদ্যালয় থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কোথায় দেখা যাবে ফলাফল?

সবার প্রথমে পরীক্ষার্থীদের মধ্যশিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইটে  www.wbbsedata.com- যেতে হবে। তারপর রেজাল্ট লেখা ট্যাবে ক্লিক করতে হবে। নতুন পেজ খোলার পর সেখানে পড়ুয়ারা নিজেদের রোল নম্বর, জন্ম তারিখ-সহ অন্যান্য তথ্য দেওয়ার পর রেজাল্ট দেখা যাবে। পাশে প্রিন্টের অপশনও থাকবে। প্রয়োজন হলে সেই রেজাল্ট প্রিন্ট করে নিতে পারবেন পড়ুয়ারা। এ ছাড়াও সংবাদ প্রতিদিন-এও দেখতে পাবেন রেজাল্ট। তার জন্য https://result.sangbadpratidin.in/ -এই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি রেজাল্টের পেজে যাওয়া যাবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.