সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্ক স্ট্রিট গণধর্ষণ কান্ডের মূল অভিযুক্ত কাদের খান ঘটনার সাড়ে চার বছর পর পুলিশের হাতে ধরা পড়েছে৷ বৃহস্পতিবার রাতে দিল্লির গাজিয়াবাদ থেকে কাদের ও ঘটনায় আর এক অভিযুক্ত আলিকে দিল্লি পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়৷ পুলিশি জেরার মুখে কাদের দাবি করল, টলিউডের স্বনামধন্য নায়িকাই পালিয়ে যেতে সাহায্য করেছিল তাকে৷
ঘটনার সময়ই কাদের খানের সঙ্গে নাম জড়িয়ে যায় টলিউড অভিনেত্রী নুসরতের৷ অনেকেই অনুমান করেছিলেন কাদেরের ফেরার হওয়ার পিছনে তাঁরই হাত রয়েছে৷ এবার প্রকাশ্যে পুলিশের কাছে সেই কথাই স্বীকার করল কাদের৷
এই প্রসঙ্গে অবশ্য মুখ খোলেননি নুসরত৷ তাঁর দাবি এমন একটি ঘটনায় তাঁর নাম জড়াবে ভাবেননি তিনি৷ তাই এরপর নুসরতের তরফ থেকে যা বলার বলবেন তাঁর আইনজীবী, এমনটাই জানিয়েছেন তিনি৷
আজ ব্যাঙ্কশাল আদালতে কাদের এবং আলিকে তোলা হয়৷ ১৪ অক্টোবর পর্যন্ত দুই অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত৷ গ্রেফতার করেই কাদেরকে জেরা করতে শুরু করে পুলিশ৷ আর সেই জেরার মুখেই কাদের নুসরতের সঙ্গে তার সুসম্পর্কের কথা স্বীকার করে৷
পুলিশ সূত্রের খবর, কাদেরের বয়ান খতিয়ে দেখছে পুলিশ৷ পুলিশের অনুমানের সঙ্গে কাদেরের বয়ানের বেশ কয়েকটি অমিল রয়েছে৷ পুলিশ দাবি করেছে, কাদের ঘটনার পর পালিয়ে বেশ কয়েকদিন দেশের বাইরে ছিল৷ কখনও নেপাল, কখনও দুবাইতে গা ঢাকা দিয়েছিলেন সে৷ কিন্তু কাদের বয়ানে জানায়, দেশের বাইরে যায়নি সে৷ তাই পুলিশের ধারণা দফায় দফায় জেরা করলে তবেই মিলবে তাদের সব প্রশ্নের উত্তর৷
তবে কাদের ও আলির গ্রেফতার হওয়ায়, পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে সুজেটের পরিবার৷ বিচারব্যবস্থায় আস্থা আছে জানিয়েই তাদের দাবি, কঠিন শাস্তি হোক কাদের ও আলির৷
সর্বশেষ খবর
-
রাত দুটোয় শুভশ্রীকে ফোন, কীভাবে শুরু হয়েছিল ‘দেশু ৭’র জার্নি? সিক্রেট ফাঁস করলেন দেব
-
কলকাতার পর এবার দুর্গাপুরের ক্লাসরুমে বিশাল চন্দ্রবোড়া! কী হল তারপর?
-
দিলদরিয়া ভাইজান, ভ্রাতৃসম ‘বডি-ডবল’ পারভেজের অস্ত্রোপচারের খরচ জোগালেন সলমন
-
জাতগণনার প্রশ্নপত্রে বিভ্রান্তি! মোদিকে চিঠি উদ্বিগ্ন রাহুল-খাড়গের
-
‘নবাবের জেলা’তেও টুলুর ২০০ কোটির সাম্রাজ্যের জাল ছড়িয়ে! বড় সূত্রের খোঁজে পুলিশ