রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিধানসভায় ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বৈঠকে বসতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ১৫ ফেব্রুয়ারি, বুধবার মুখ্যমন্ত্রীর ঘরে তথ্য কমিশনার নিয়োগের বৈঠক। তাতেই অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছেন শুভেন্দুকে।
চলতি বছর ১৫ জন তথ্য কমিশনার পদে আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে কেউ প্রাক্তন আমলা। তো কেউ পুলিশকর্তা। পনেরোজনের মধ্যে চারজন অবশ্য বয়সজনিত কারণে বাদ চলে গিয়েছেন। বাকি ১১ জনের মধ্যে থেকে একজনকে তথ্য কমিশনার হিসাবে বাছাই করার কথা।
[আরও পড়ুন: ধরমশালা নয়, এই মাঠেই হবে তৃতীয় টেস্ট, নাম ঘোষণা করল BCCI]
কাকে তথ্য কমিশনার হিসাবে চূড়ান্ত করা হবে, তা নিয়ে আগামী বুধবার দুপুর ১টায় বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠক হওয়ার কথা। প্রোটোকল মেনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ওই বৈঠকে থাকবেন পরিষদীয় মন্ত্রী। বৈঠক শেষে দুপুর ২টোয় বিধানসভায় বাজেট পেশ।
উল্লেখ্য, গত বছরের তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল শুভেন্দু অধিকারীকে। যদিও সেবার বৈঠকে অংশ নেননি তিনি। তবে গত বছরের ২৫ নভেম্বর মুখ্যমন্ত্রীর ঘরে সৌজন্য সাক্ষাৎ করেন শুভেন্দু। আগামী বুধবার তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বৈঠকে শুভেন্দু যোগ দেবেন কিনা, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: রোগের ভয় তুচ্ছ করে প্রেমের জোয়ারে HIV পজিটিভ যুগল, সাত পাকে বাঁধা পড়লেন সুনীতা-সৌমিত্র]
সর্বশেষ খবর
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা