নব্যেন্দু হাজরা: রাজ্যজুড়ে স্বাস্থ্যব্যবস্থায় কার্যত অচলাবস্থা চলছে। এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মেডিক্যাল কলেজগুলির আউটডোরগুলির বেহাল দশা। এমন পরিস্থিতিতে আগামী ১২ তারিখ, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্য়ের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। পালটা রাজ্যকেই ডেডলাইন বেঁধে দেন আন্দোলনতর জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাঁদের পাঁচ দাবি মানতে হবে। তবেই তাঁরা কাজে ফেরার প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করবেন বলে জানিয়েছিলেন। রাজ্যের দাবি না মানায় কাজে ফেরেননি জুনিয়র চিকিৎসকরা। ফলে স্বাস্থ্য পরিষেবা কার্যত বেহাল। এমন পরিস্থিতিতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।
[আরও পডুন: মহিলা আইনজীবীদের তাড়ায় আদালতে ঊর্ধ্বশ্বাসে দৌড় সন্দীপের! ধেয়ে এল জুতো]
নবান্নের বৈঠকে মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল এবং ডিরেক্টরদের ডাকা হয়েছে। বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার, কমিশনারেটের সিপি, এমএসভিপি, সিএমওএইচদের থাকারও নির্দেশ দিয়েছেন। মনে করা হচ্ছে, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে আলোচনা হবে।
[আরও পডুন: হিংসা জারি মণিপুরে! সংঘর্ষ রুখতে কারফিউ একাধিক জেলায়, বন্ধ ইন্টারনেট পরিষেবা]
সর্বশেষ খবর
-
ফুটপাথে দুধ গরম কাণ্ডে পরিবারের পাশে মমতা, ‘বাড়িতে রাখছেন না কেন?’, তোপ শুভেন্দুর
-
মার্কিন মুলুকে ধাক্কা ভারতীয়দের, বাড়ছে এইচওয়ানবি ভিসার ফি! খরচ বাড়বে পড়ুয়াদেরও?
-
কঠোর পদক্ষেপ করা যাবে না, মহুয়ার গ্রেপ্তারি পরোয়ানায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের
-
সৌদি ফেরত মুসলিমরা বেশি গোঁড়া! কেরল নিয়ে বিশ্বব্যাঙ্কের রিপোর্টে উদ্বিগ্ন থারুর
-
স্বামী ও প্রেমিককে নিয়ে এক ছাদের নিচে সংসার বধূর! মায়ের ‘কীর্তি’তে খুদে সন্তানরা বলছে…