মলয় কুণ্ডু: পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) আর্থিক সাহায্য পৌঁছে গেল বিপুল সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। বাকি উপভোক্তাদের আর্থিক সাহায্য পুজোর পর দ্রুত পাঠিয়ে দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, প্রায় ৮০ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। প্রথম পর্যায়ে ২ কোটি ৪৮ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে আরও ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছ বলে খবর।

লক্ষ্মীর ভাণ্ডারে যে সমস্ত মহিলারা আবেদন করেছেন, তাঁদের আবেদন খতিয়ে দেখার পর সঠিক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার। পুজোর আগেই যত বেশি সংখ্যক উপভোক্তাকে এই সাহায্য দিতে জোরকদমে কাজ শুরু করা হয়েছিল। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, পুজোর আগেই মহিলাদের আর্থিক সাহায্য দেওয়া হবে। সেইমতো দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র জমা নেওয়ার পাশাপাশি শুরু হয় আবেদনপত্র খতিয়ে দেখার কাজ। দ্রুত সেই কাজ সেরে ফেলা হয়েছে।
[আরও পড়ুন: ‘শাহরুখপুত্রকে নিয়ে কেন চুপ মুখ্যমন্ত্রী?’, আরিয়ানের গ্রেপ্তারি নিয়ে মমতাকে প্রশ্ন অধীর চৌধুরীর]
নবান্ন (Nabanna) সূত্রে খবর, দুয়ারে সরকারের শিবিরে এসেছিলেন ৩ কোটি ৫৮ লক্ষ ৭৪ হাজার ৭৯১ জন। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন জমা পড়ে ১ কোটি ৭৯ লক্ষ ২৬ হাজার ৩৬৮টি। প্রায় দেড় কোটি উপভোক্তাকে চূড়ান্ত করা হয়েছে। যার মধ্যে পুজোর আগেই প্রায় ৮০ লক্ষ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সাহায্য পৌঁছে গিয়েছে। এই প্রকল্পে এসসি, এসটি এবং ওবিসি’রা পাবেন এক হাজার টাকা করে এবং সাধারণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে পাঁচশো টাকা। সেইমতো টাকা পাঠানোর কাজ চলছে।
[আরও পড়ুন: WB By-Election: উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় কেন নাম নেই? কারণ জানালেন বাবুল]
নবান্ন সূত্রে খবর, পুজোর পর বাকি উপভোক্তাদেরও অর্থ সাহায্য যাতে পৌঁছে যায়, সেইমতো কাজ চলছে। তবে চলতি মাসের শেষে রাজ্যের চার জেলায় চার আসনে ভোট। দিনহাটা, শান্তিপুর, খড়দা, গোসাবায় ভোট থাকায় কোচবিহার, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় সরকারি প্রকল্পের অর্থ সাহায্য দেওয়া যাবে না। সেক্ষেত্রে ভোটের পর এই চার জেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যাবে।
সর্বশেষ খবর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ
-
বদলের বঙ্গে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, মোদির পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা
-
ফের উত্তরাখণ্ডের টানেলে দুর্ঘটনা, সুড়ঙ্গে আচমকা জলস্রোত-ধস, ভিতরে আটকে অন্তত ১০ শ্রমিক
-
উত্তম শতবর্ষিকীতে বিশেষ প্রদর্শনী, মিঠুন-প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর