Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mamata Banerjee

কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী, ‘নতুন বছর সকলের ভাল কাটুক’, রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা মমতার

রাজ্যবাসীর মঙ্গল কামনায় বৃহস্পতিবার বিকেলে কালীঘাটে পুজো দেন মুখ্যমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২২, ১৬:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২২, ১৬:৪২

options
link
কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী, ‘নতুন বছর সকলের ভাল কাটুক’, রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা মমতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নববর্ষের প্রাক্কালে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যবাসীর মঙ্গলকামনায় পুজো দিলেন তিনি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন। বললেন, “আগামিকাল থেকে নতুন বছর। সকলের খুব ভাল কাটুক, শুভ কাটুক। আনন্দে থাকুন।” খোঁজ নিলেন কালীঘাটের স্কাই ওয়াক নির্মাণকার্যের। 

Mamata Banerjee Offers Puja at Kalighat, Wishes for Bengali New Year

Advertisement

আগামিকাল পয়লা বৈশাখ। বাংলা ক্যালেন্ডারের প্রথমদিন। এদিনটিকে স্বাভাবিকভাবেই নানারকমভাবে উদযাপন করেন বাঙালিরা। আর প্রতিবছর পয়লা বৈশাখের ঠিক আগের দিন কালীঘাট মন্দিরে (Kalighat Temple) গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও তার অন্যথা হল না। বৃহস্পতিবার পৌনে ছ’টা নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমেই প্রথমে কালীঘাট মন্দিরে যে স্কাই ওয়াকের কাজ চলছে তার খোঁজ খবর নেন। কতদূর কাজ হয়েছে তা শোনেন। এরপর রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান তিনি।

[আরও পড়ুন: বেহালায় অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ তৃণমূলের, অভিযুক্ত যুব নেতাকে বহিষ্কার করল দল

এরপর ঢুকে পড়েন মন্দিরে। সারেন পুজো। তারপর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,  “কালীবাড়িতে ৩০০ কোটি টাকা খরচ করে স্কাই ওয়াক (Skyway) তৈরি করা হচ্ছে। দক্ষিণেশ্বরের মতো করে। তবে  হকারদের কোনও চিন্তা নেই। কিছুদিনের জন্য সরতে হলেও প্রত্যেকের জন্য ব্যবস্থা করা হবে। সবাইকে ফিরিয়ে আনা হবে।” এরপর রাজ্যবাসীকে ফের নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। বলেন, “বাংলার সকলের জন্য শুভ ও শান্তি কামনা করতে এসেছিলাম। আমি বহুবছর ধরেই নববর্ষের আগের দিন কালীঘাটে আসি। রাজ্যের মানুষের জন্য পুজো দিই। যতদিন বাঁচব ততদিন আসব। মায়ের কাছে প্রার্থনা করতে আসি, যাতে মানবিকতা বজায় থাকে। মনুষ্যত্ব বজায় থাকে।”

উল্লেখ্য, প্রতিবছরই এইদিনে কালীঘাটে যান মুখ্যমন্ত্রী। গতবছর পায়ে চোট পেয়েছিলেন, তা সত্ত্বেও গিয়েছিলেন মন্দিরে। হুইল চেয়ারে বসেই রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিয়েছিলেন তিনি।  

[আরও পড়ুন: ‘বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার’, বিধানসভা চত্বরে দাঁড়িয়ে বিস্ফোরক রাজ্যপাল, পালটা স্পিকারের

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.