Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
Mamata Banerjee

হকার উচ্ছেদে ‘অক্সিজেন’ পাচ্ছে বামেরা! ‘কালীঘাট তৃণমূলের’ শক্তিপরীক্ষায় ধর্মতলায় পথে মমতা

পরপর হকার উচ্ছেদের প্রতিবাদে ফের পথে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৮:১৯

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৮:১৯

options
link
হকার উচ্ছেদে ‘অক্সিজেন’ পাচ্ছে বামেরা! ‘কালীঘাট তৃণমূলের’ শক্তিপরীক্ষায় ধর্মতলায় পথে মমতা zoom
ধর্মতলায় হকার উচ্ছেদের প্রতিবাদে মমতার মিছিল। নিজস্ব ছবি।

শিয়ালদহ থেকে হাওড়া স্টেশন। পরপর হকার উচ্ছেদের প্রতিবাদে ফের পথে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুকে প্ল্যাকার্ড লাগিয়ে মানববন্ধন করে ধর্মতলায় মিছিলে হাঁটছেন ‘কালীঘাট তৃণমূল’ সুপ্রিমো। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রতিবাদে নেমে আসলে শক্তি পরীক্ষা করতে চাইছেন তিনি। এর আগে যাদবপুর স্টেশনে বামনেতা সুজন ও সৃজনদের বিক্ষোভে সাধারণ মানুষের একটা অংশকে দেখা গিয়েছিল। দেরিতে হলেও হকার ইস্যুতেই দলের অবশিষ্ট অংশের লিটমাস টেস্ট করতে চাইছেন মমতা। এদিন তৃণমূল নেত্রীর সঙ্গে ধর্মতলায় মিছিলে হাঁটলেন কুণাল ঘোষ, দোলা সেনরা।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে সরগরম ইস্যু হিসেবে হকারদের আবেগকে হাতিয়ার করতে প্রস্তুত বিরোধী দলগুলি। যাদবপুর স্টেশনে হকার উচ্ছেদে বামেদের তৎপরতা ছিল দেখার মত। গত পরশু মাঝরাতে হাবড়া স্টেশনে রেলের জমিতে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে ব্যাপক জমায়েত করে বাম কর্মী-সমর্থকরা। প্রতিবাদে পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। হকারদের জবরদখল করা জমি ফেরাতে সরকার উদ্যোগী হতেই বামেদের ছোট-বড়ো নেতারা হৈ হৈ রৈ রৈ বাধিয়ে দিয়েছেন। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না, এই প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের নির্দেশকে সামনে রেখে বিজেপির সরকারকে তুলোধনা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী-সহ অন্যরা। মোট কথা, হকার উচ্ছেদ ইস্যুকে সামনে রেখে ‘পলিটিক্যাল বেনিফিট’ পেতে চাইছে বামেরা। এই আবহে হকারদের উচ্ছেদের প্রতিবাদে পথে নেমে পড়লেন ‘একাংশ’ তৃণমূলের নেত্রী। হাতে গোনা কয়েকজন নেতা হাতে হাত রেখে মিছিলে হাঁটলেন, পিছনে ছিলেন শয়ে শয়ে হকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ধর্মতলায় মমতার মিছিলে হকাররা।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভোটে ভরাডুবির পর খেই হারিয়েছে তৃণমূল। মুখ থুবড়ে পড়েছে সংগঠনের সিংহভাগই। এই পরিস্থিতিতে হকারদের হাতে গরম ইস্যু হাতছাড়া করতে চাননি তৃণমূল সুপ্রিমো। বুধবারের এই সমাবেশ একদিকে যেমন হকারদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে, ঠিক তেমনই দ্বিতীয়বার রাজপথে নেমে আদতে দলের অবশিষ্ট অংশের লিটমাস টেস্ট করতে চাইছেন মমতা! প্রসঙ্গত, ভোটে হারের পর চলতি মাসের ২ তারিখ এসআইআর ও ভোট পরবর্তী অশান্তির মতো একাধিক ইস্যুতে ধর্মতলার ওয়াই চ্যানেলে প্রথম ধরনা কর্মসূচিতে সামিল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন হাতেগোনা চার-পাঁচ জন বিধায়ক, সাংসদদের তাঁর পাশে দেখা গিয়েছিল। বুধবার ফের একবার পথে নেমে রাজনৈতিক জল মাপতে চাইলেন ‘কালীঘাট তৃণমূলের’ নেত্রী?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.