Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Mamata Banerjee

রাত পোহালেই কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন, ভিডিও পোস্ট উচ্ছ্বসিত মমতার

দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৫, ২১:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৫, ২১:৩৩

options
link
রাত পোহালেই কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন, ভিডিও পোস্ট উচ্ছ্বসিত মমতার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষার অবসান। রাত পোহালেই কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধে সাতটায় হবে উদ্বোধন। তার আগে সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলেন খোদ মুখ্যমন্ত্রী। ওই ভিডিওতে ঝাঁ চকচকে স্কাইওয়াকের পাশাপাশি কালীঘাট মন্দিরকে দেখানো হয়েছে। যা দেখে উচ্ছ্বসিত রাজ্য়বাসী।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কাইওয়াকের উদ্বোধনের দিনই মমতা কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন। সেটা ২০১৮ সালের নভেম্বর। দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। এসপি মুখার্জি রোড থেকে কালীঘাট টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাতও দেওয়া হয়। ঠিক হয় স্কাইওয়াক ওঠার জন্য থাকবে তিনজোড়া চলমান সিঁড়ি। যদিও শুরুর দিকে দোকানপাট সরানো, হকারদের আপত্তি এসবের জন্য কাজ শুরু হতে ২০২১ সালের শেষদিক পর্যন্ত সময় লেগে যায়। বর্তমানে হকার পুনর্বাসনের সমস্যা মিটে গিয়েছে। স্কাইওয়াকের কাজও সম্পূর্ণ। তা মুখ্যমন্ত্রীর সোশাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতেই স্পষ্ট। এবার পালা উদ্বোধনের।

Advertisement

এদিকে, কালীঘাট মন্দিরের মাথায় বসানো হয়েছে তিনটি সোনার চূড়া। নিখাদ ২৪ ক‌্যারেট গোল্ড দিয়ে তৈরি তিন তিনটে সোনার চূড়া। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ৫০ কিলোগ্রাম সোনা ব‌্যবহার করা হয়েছে মন্দিরের চূড়োয়। সোনার ছোঁয়া লাগলেও আগের স্থাপত্যের বদল করা হয়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.