ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayet Election 2023)। তার আগে রামনবমীর মিছিলকে কেন্দ্র দিন কয়েক ধরেই উত্তাল ছিল হুগলি। এই পরিস্থিতিতে হুগলির জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২০ এপ্রিল বৈঠকে বসবেন তিনি।
সামনেই পঞ্চায়েত ভোট। নির্বাচনকে সামনে রেখে নিজেদের মতো করে ময়দান শক্ত করার কাজ চালাচ্ছে সমস্ত দল। শুধু তাই নয়, দলের সমস্যা মিটিয়ে কর্মীদের চাঙ্গা করার কাজ চালাচ্ছেন নেতারা। একই পথে হাঁটছে শাসকদলও। জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন খোদ তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, আগামী ২০ এপ্রিল হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে কালীঘাটে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: হনুমান জয়ন্তী: কেমন কাজ করছে কেন্দ্রীয় বাহিনী? কতটা নিরাপদ বঙ্গবাসী? জানতে পথে রাজ্যপাল]
কী নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে? মূলত মনে করা হচ্ছে, পঞ্চায়েত ভোটকে নজরে রেখেই এই বৈঠক। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিতে পারেন তিনি। তবে গত কিছুদিন ধরে একাধিক কারণে চর্চায় হুগলি। সম্প্রতি রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল এই জেলা। তার রেশ ছিল প্রায় আড়াই দিন। নিয়োগ দুর্নীতিতে ধৃতদের তালিকা রয়েছেন বেশ কয়েকজন হুগলির বাসিন্দা। তাঁদের সঙ্গে তৃণমূলের যোগ ছিল বলে জানা গিয়েছে। এছাড়াও হুগলিতে তৃণমূল নেতাদের মধ্যেকার দ্বন্দ্ব-অশান্তি একাধিকবার প্রকাশ্যে এসেছে। সব দিক মাথায় রেখেই দলের নেতাদের দলনেত্রী বিশেষ বার্তা দেবেন বলেই মনে করছে ওয়াকিবহলমহল।
[আরও পড়ুন: কৌশলে কর ফাঁকি রাঘববোয়ালদের! বন্ধ হচ্ছে কলকাতা পুরসভার ‘ওয়েভার’ স্কিম]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার