Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬
Mamata Banerjee

‘আপাতত বাড়িতেই স্যালাইন-অক্সিজেন’, অভিষেককে হায়দরাবাদ নিয়ে গিয়ে চিকিৎসার ইঙ্গিত মমতার

তৃণমূল নেত্রীর দাবি, "থ্রেট করছে। এখানে (বেলভিউ হাসপাতাল) আনলাম আইটিইউতে নিয়ে গেল। টেস্ট দিল। আমি বসেছিলাম হাসপাতালের শীর্ষ আধিকারিক মিস্টার ট্যান্ডনের সঙ্গে। ফোন এল। ওপারে ডিসি সাউথ ছিলেন। তারপর ভর্তি করল না।"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ০১:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ০১:২৯

options
link
‘আপাতত বাড়িতেই স্যালাইন-অক্সিজেন’, অভিষেককে হায়দরাবাদ নিয়ে গিয়ে চিকিৎসার ইঙ্গিত মমতার zoom

ভর্তি নেয়নি একের পর এক বেসরকারি হাসপাতাল। প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে সোনারপুরে জনরোষের মুখে পড়া তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই অবস্থায় তাঁকে বাড়িয়ে ফিরিয়ে নিয়ে গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ”আপাতত বাড়িতেই চিকিৎসা হবে। স্যালাইন, অক্সিজেন যা লাগবে বাড়িতেই দেওয়া হবে। প্রয়োজন পড়লে হায়দরাবাদে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে অভিষেকের।”

হাসপাতাল থেকে অভিষেককে বের করে আনার পর বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে ভর্তি না নেওয়ার পিছনে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, “বিজেপি সরকারের আচরণে স্তম্ভিত এবং দুঃখিত। একমাসও হয়নি ওরা ক্ষমতায় এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে ভর্তি করা না হয় সেজন্য ওরা সব হাসপাতাল এবং নার্সিং হোম কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে।” তৃণমূল নেত্রীর দাবি, “থ্রেট করছে। এখানে (বেলভিউ হাসপাতাল) আনলাম আইটিইউতে নিয়ে গেল। টেস্ট দিল। আমি বসেছিলাম হাসপাতালের শীর্ষ আধিকারিক মিস্টার ট্যান্ডনের সঙ্গে। ফোন এল। ওপারে ডিসি সাউথ ছিলেন। তারপর ভর্তি করল না।” এর পরই তৃণমূল নেত্রী বলেন, “আপাতত বাড়িতেই চিকিৎসা হবে ওঁর। প্রয়োজনে ওঁকে হায়দরাবাদে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে।” অর্থাৎ কংগ্রেস শাসিত রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে তৃণমূল সাংসদ অভিষেকের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মমতা জানালেন, ”আপাতত বাড়িতেই চিকিৎসা হবে। স্যালাইন, অক্সিজেন যা লাগবে বাড়িতেই দেওয়া হবে। প্রয়োজন পড়লে হায়দরাবাদে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে অভিষেকের।”

উল্লেখ্য, শনিবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়ার পাশাপাশি রীতিমতো মারধর ও ডিম ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশি নিরাপত্তায় সেখান থেকে বের হয়েই প্রথমে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে যান অভিষেক। তবে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারদের তরফে জানানো হয়, ভর্তির প্রয়োজন নেই। এরপর মিন্টো পার্কের ধারে আর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও একই কথা বলা হয়। এই পুরো সময়ে অভিষেকের সঙ্গে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে দিয়েছে বেলভিউ হাসপাতাল। মিন্টো পার্কের বেসরকারি হাসপাতাল জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরে গুরুতর কোনও আঘাত নেই। বুকে ছড়ে যাওয়ার দাগ থাকলেও তা বিশেষ কিছু নয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওযুধ দেওয়া হয়েছে। ফলে তাঁকে ভর্তি করার কোনও প্রয়োজন নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.