Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
কাশ্মীরের শ্রমিক

কাশ্মীর থেকে ফেরা শ্রমিকদের পাশে রাজ্য, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

আর্থিক সাহায্যের পাশাপাশি একাধিক সুবিধা পাবেন কাশ্মীর ফেরত শ্রমিকরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০১৯, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৫, ২০১৯, ১৮:২৪

options
link
কাশ্মীর থেকে ফেরা শ্রমিকদের পাশে রাজ্য, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর zoom

সন্দীপ চক্রবর্তী: কাশ্মীর থেকে রাজ্যে ফিরে আসা শ্রমিকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার রাজ্যের যে ১৩৩ জন শ্রমিক কাশ্মীর থেকে ফিরেছেন তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। শুধু তাই নয়, এদের মধ্যে যাদের বাড়ি নেই তাদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে বাড়ি দেওয়া হবে।


মঙ্গলবার নবান্নে অর্থমন্ত্রী এবং মুখ্যসচিবের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন খোদ মুখ্যমন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত হয় কাশ্মীর থেকে ফিরে আসা ১৩৩ জন শ্রমিককে সাধ্যমতো সাহায্য করবে রাজ্য সরকার। রাজ্যের সমর্থন প্রকল্পের অধীনে প্রত্যেক শ্রমিককে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। নোট বাতিলের পর কর্মহীন বাঙালিদের সাহায্যের জন্য এই প্রকল্পটি তৈরি করেন মু্খ্যমন্ত্রী। সেই প্রকল্পের সুবিধা পাবেন এই ১৩৩ জন বাঙালি শ্রমিকও। একই সঙ্গে, এদের মধ্যে যাঁদের নিজস্ব বাড়ি নেই, তাঁদের বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়িও দেওয়া হবে। খাদ্যসাথী প্রকল্পের আওতায় এরা প্রত্যেকে ২ টাকা কেজি চালও পাবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: শেষ দুঃস্বপ্নের দিন, প্রশাসনের উদ্যোগে কাশ্মীর ছেড়ে ঘরে ফিরলেন ১৩৩ জন বাঙালি শ্রমিক ]


উল্লেখ্য, সোমবার বিকেল ৫টার কিছু পরেই জম্মু-তাওয়াই এক্সপ্রেসে চড়ে কাশ্মীর থেকে কলকাতা স্টেশনে আসেন কাশ্মীরে কাজ করতে যাওয়া রাজ্যের শ্রমিকরা। ওই শ্রমিকদের মধ্যে ১৩৩ জন ছিলেন এরাজ্যের বাসিন্দা। পাঁচজন অসমের বাসিন্দা। ওই ১৩৩ জনের মধ্যে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ১১২জন, উত্তর ২৪ পরগনা, কোচবিহার, জলপাইগুড়ির দু’জন করে মোট আটজন কাশ্মীরে গিয়েছিলেন। ওই দলে রয়েছেন বীরভূমের আটজন এবং মালদহের একজন শ্রমিক।

[আরও পড়ুন: রাজ্যের অধ্যাপকদের জন্য সুখবর, ইউজিসি’র কাঠামো অনুযায়ী এবার মিলবে বেতন ]


এদের প্রত্যেককেই কাজের অভাবে যেতে হয়েছিল ভিনরাজ্যে। বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে সন্ত্রাসের আতুড়ঘরে দিন কাটছিল আতঙ্কেই। সেই আতঙ্ক বহুগুণ বাড়ে গত গত সপ্তাহে কুলগামে জঙ্গিদের গুলিতে পাঁচ বাঙালি শ্রমিকের মৃত্যুর পর সেই আতঙ্ক আরও বাড়ে। আতঙ্কে ছিলেন তাঁদের পরিবারের সদস্যরাও। অবশেষে, রাজ্য সরকারের উদ্যোগে গত সোমবারই রাজ্যে ফেরেন তাঁরা। ফিরে এলেও রাজ্যে নিজেদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন অধিকাংশ শ্রমিক। এবার তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়, এদের সাধ্যমতো সাহায্য করবে সরকার। যতদূর সম্ভব এদের কাজ দেওয়ারও চেষ্টা করা হবে। তারপরই মুখ্যমন্ত্রীর এই আর্থিক সাহায্য ঘোষণা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.