অর্ণব আইচ ও নিরুফা খাতুন: বন্ধুর বউকে নিয়ে কুকথা! ‘বদলা’ নিতে বন্ধুকেই চপার দিয়ে কুপিয়ে খুন করল যুবক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে চেতলার(Chetla) সিআইটি আবাসনে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে চেতলা থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে চেতলার আবাসনে মদ্যপান করতে বসেছিলেন দুই বন্ধু। চন্দন মণ্ডল ওরফে ভুট্টো এবং রূপচাঁদ পাইক। ভুট্টোর ফ্ল্যাটেই ঘটনাটি ঘটে। প্রায় একবছর আগে ভুট্টোর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। অভিযোগ, মদ্যপানের আসরেই বন্ধুর স্ত্রীকে নিয়ে কুকথা বলেন রূপচাঁদ। গালিগালাজ করছিলেন। বিষয়টি মানতে পারেননি ভুট্টো। সঙ্গে সঙ্গে ধারালো চপার দিয়ে রূপচাঁদের মাথায় আঘাত করেন। সেখানেই মৃত্যু হয় তাঁর।
[আরও পড়ুন: রাত দখলে শ্যামবাজারে হেনস্তা! সংবাদ প্রতিদিন ডিজিটালে প্রথম প্রতিক্রিয়া ঋতুপর্ণার]
এই ঘটনায় রূপচাঁদের ভাই চেতলা থানায় অভিযোগ দায়ের করেন। বাড়ির সামনে থেকেই ভুট্টোকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। আজই আদালতে তোলা হচ্ছে।
[আরও পড়ুন: পলিগ্রাফে দশ প্রশ্ন, লাই ডিটেক্টরের সামনেও সিবিআইকে বিভ্রান্ত করার চেষ্টা সঞ্জয়ের]
সর্বশেষ খবর
-
‘পূর্ব আকাশ’ টেলিগ্রাম চ্যানেলে ভিন রাজ্যে জাল বিস্তার জঙ্গিদের! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
উপত্যকায় বড় সাফল্য, সেনার গুলিতে খতম মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি মুসা
-
মুম্বইয়ে দাউদাউ আগুন ট্রেনের প্যান্ট্রি কারে! দ্রুত ঘটনাস্থলে দমকল
-
সাতসকালে সোনালি লক্ষ্যভেদ, ইতিহাস গড়ে এশিয়াডে তিরন্দাজিতে সোনা ভারতের মেয়েদের
-
দীর্ঘদিন রেশনের পণ্য নেননি? এবার নিষ্ক্রিয় হবে দেড় কোটির বেশি কার্ড!