Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Kolkata

‘এক ফুল দো মালি’, রাস্তায় পুরনো প্রেমিক-সহ তিনজনকে কুপিয়ে গ্রেপ্তার ‘নতুন দিওয়ানা’

পুলিশ জানিয়েছে, উত্তর কলকাতার যোগেন দত্ত লেনের বাসিন্দা শুভজিৎ রায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ডানলপ অঞ্চলের বাসিন্দা এক যুবতীর। দু’জনের মধ্যে ভাল সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মাঝখানে এসে পড়ে সুদীপ্ত মণ্ডল নামে ওই অভিযুক্ত যুবক!

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৫:১২

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৫:১২

options
link
‘এক ফুল দো মালি’, রাস্তায় পুরনো প্রেমিক-সহ তিনজনকে কুপিয়ে গ্রেপ্তার ‘নতুন দিওয়ানা’ zoom
প্রতীকী ছবি।
Advertisement

এক ফুল দো মালি! এক যুবতীর প্রাক্তন প্রেমিকের সঙ্গে নতুন প্রেমিকের বচসা। তারই জেরে রাস্তার উপর পুরনো প্রেমিক ও তার দুই বন্ধুকে ছুরি দিয়ে কোপাল নতুন প্রেমিক। রক্তাক্ত অবস্থায় তিন বন্ধুকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উত্তর কলকাতার জোড়াবাগান থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত ‘নতুন প্রেমিক’ সুদীপ্ত মণ্ডল।

পুলিশ জানিয়েছে, উত্তর কলকাতার যোগেন দত্ত লেনের বাসিন্দা শুভজিৎ রায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ডানলপ অঞ্চলের বাসিন্দা এক যুবতীর। দু’জনের মধ্যে ভাল সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মাঝখানে এসে পড়ে সুদীপ্ত মণ্ডল নামে ওই অভিযুক্ত যুবক। তার সঙ্গে কথা বলতে শুরু করেছিলেন যুবতী। ক্রমে সুদীপ্তর প্রেমে পড়ে যান তিনি। বেশি সময় দিতে থাকেন ‘নতুন প্রেমিক’কে। পুরনো প্রেমিক শুভজিৎ বিষয়টি জানতে পারেন। তাঁর সঙ্গে যুবতীর গোলমাল শুরু হয়। সুদীপ্ত বিষয়টি জানতে পারে। সে তাঁর নতুন প্রেমিকাকে বলে, রবীন্দ্র সরণিতে পুরনো প্রেমিককে ডেকে নিয়ে আসতে। তাঁরা গোলমাল মিটিয়ে নেবে। কিন্তু ওই যুবতীও জানতেন না যে, তাঁর উদ্দেশ‌্য ছিল অন‌্য। সে সঙ্গে নিয়ে এসেছে ধারালো অস্ত্র। রবীন্দ্র সরণিতে পৌঁছনো মাত্রই সুদীপ্ত শুভজিৎ নামে ওই যুবককে হুমকি দিতে শুরু করে। রাস্তায় শুরু করে গালিগালাজ। বেগতিক বুঝে শুভজিৎ দুই বন্ধু রাজা সিং ও জিষ্ণুদীপ পোড়েলকে ডেকে নিয়ে আসেন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এলাকার বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, বন্ধুরা আসার পরও গোলমাল করতে থাকে সুদীপ্ত। বচসা চলাকালীন পকেট থেকে ধারালো অস্ত্র বের করেন তিনি। প্রথমে আক্রমণ করেন শুভজিৎকে। রাজা বাধা দিলে তাঁর পেটে ছুরি দিয়ে আঘাত করে। তিনি রক্তাক্ত অবস্থায় বসে পড়েন রাস্তায়। তা দেখে বাকি দুই বন্ধু সুদীপ্তকে থামাতে যান। তখনই তাঁদেরই উপর ছুরি নিয়ে চড়াও হয় ওই যুবক। তাঁরাও এই ঘটনায় আহত হন। ঘটনার পর সুদীপ্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনজনকে রক্তাক্ত অবস্থায় এলাকার বাসিন্দারা হাসপাতালে নিয়ে যান। জোড়াবাগান থানার পুলিশ তদন্ত শুরু করে। তল্লাশি চালিয়ে সুদীপ্ত মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.