Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
NIA

দীর্ঘদিন গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, NIA’র হাতে গ্রেপ্তার মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তী

কিছুদিন আগে অসম থেকে কলকাতায় এসেছিলেন ধৃত মাও নেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২, ১৭:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২, ১৭:৩১

options
link
দীর্ঘদিন গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, NIA’র হাতে গ্রেপ্তার মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তী zoom
ছবি: প্রতীকী
Advertisement

অর্ণব আইচ: ফের বড়সড় সাফল্য NIA-এর। এবার জালে মাওবাদী (Maoist Leader) নেতা সম্রাট চক্রবর্তী। সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, বাম আমলেই মাওবাদী কার্যকলাপে জড়িয়ে পড়েছিলেন সম্রাট চক্রবর্তী। তিনি কিষেনজির ঘনিষ্ট বলেই খবর। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, কলকাতার দায়িত্ব ছিল তাঁর উপর। সিঙ্গুর ও নন্দীগ্রামে মাওবাদীদের যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তাতে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন সম্রাট। ২০১৬ সালে চলে যান অসমে। সেখানেই কাজ করতেন। গ্রামে গ্রামে গিয়ে মাওবাদী কার্যকলাপ নিয়ে বাসিন্দাদের বোঝাতেন সম্রাট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পার্থ-অর্পিতার বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ১০৩ কোটি! SSC দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে উল্লেখ]

সেখানে ধরপাকড় শুরু হতেই কলকাতায় চলে আসেন সম্রাট চক্রবর্তী। কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে থাকতে শুরু করেন। একটি গোডাউনের কাজ করতেন তিনি। সেখানকার কাজের আড়ালে মাওবাদী কার্যকলাপ চালাতেন তিনি। গোপন সূত্র মারফত বিষয়টা জানতে পারেন এনআইএ আধিকারিকরা। এরপরই শুরু হয় নজরদারি। কিন্তু ডেরা জানলেও সম্রাটকে ধরতে বেশ সমস্যায় পড়তে হয়। কারণ, প্রায় ২০ টি নাম ব্যবহার করত সে। সোমবার সকালে কুখ্যাত মাও নেতা গৌর চক্রবর্তীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সম্রাট। সেই সময় গ্রেপ্তার করা হয় তাকে। ধারনা করা হচ্ছে, মাও নেত্রী নির্মলার সঙ্গেও সম্ভবত সাক্ষাৎ হত সম্রাটের। প্রসঙ্গত, আগেই নির্মলার মাথার দাম ঘোষণা করা হয়েছে ৫ লক্ষ টাকা। 

[আরও পড়ুন: ‘প্রতিহিংসাপরায়ণ’, ইডি-সিবিআইয়ের ‘অতিসক্রিয়তা’ নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব TMC’র]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.