সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক ঘণ্টা আগেই বিদেশ থেকে আগত শিল্পপতিদের সামনে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ তুলে ধরেছিলেন খোদ রাষ্ট্রপতি৷ কয়েক ঘণ্টা পেরতে না পেরতেই তার উল্টো ছবি দেখল রাজ্য৷ সৌজন্যে বামেরা৷ কান্তি গঙ্গোপাধ্যায় ও সুজন চক্রবর্তীর নেতৃত্বে ভাঙড় কাণ্ডের প্রতিবাদে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সামনেই দেখানো হল বিক্ষোভ৷
(বাণিজ্য সম্মেলনে এবার মমতার নজর কোন দিকে?)
পাওয়ার গ্রিড প্রকল্পকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল ভাঙড়৷ সাধারণ মানুষ প্রতিবাদ করায় তখনই প্রকল্পের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্রশাসন৷ সেই ঘটনাকে হাতিয়ার করেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভ শানাতে কোমর বেঁধে নামল বামেরা৷ কিন্তু তাদের রাজনৈতিক প্রতিবাদে আদতে
রাজ্যের ভাবমূর্তিই নষ্ট হল৷ তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা অনুষ্ঠানে পরোক্ষে হলেও উঠে এসেছিল বাম আমলের কথা৷ শ্রমদিবস নষ্টের যে সংস্কৃতি তৈরি হয়েছিল বাম আমলে, তা কাটিয়ে রাজ্য নতুন বিনিয়োগের গন্তব্য হয়ে উঠেছিল৷ এ মর্যাদা মিলেছিল খোদ রাষ্ট্রপতির থেকেই৷ কিন্তু বামেরা যে সেই সংস্কৃতির ছায়া মাড়ায় না এদিন যেন তা ফের প্রমাণ হয়ে গেল৷ বিক্ষোভের অবস্থান হিসেবে বেছে নেওয়া হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চটিকেই৷ মুখে কালো কাপড় বেঁধে, বাঁশি বাজিয়ে প্রতিবাদে শামিল হন বাম কর্মী সমর্থকরা৷ পরমা আইল্যান্ডের সামনে পথ অবরোধ করা হয়৷ বামেদের বিক্ষোভ সামাল দিতে নাজেহাল হতে হয় পুলিশকে৷ হাতাহাতি বাধে বিক্ষোভকারীদের সঙ্গে৷ ইতিমধ্যেই কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
(রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি তুলে ধরে বিনিয়োগের বার্তা রাষ্ট্রপতির)
ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ তিনি জানান, “বামেরা রাজনৈতিকভাবে ভাঙড় কাণ্ডের বিরোধিতার করতেই পারে৷ কিন্তু তার জন্য আর জায়গা পেল না?” রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে বিশ্বের সামনে বাংলার ভাবমূর্তিই যে নষ্ট করল বামেরা এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদেরও৷
সূচনা হল বর্ণাঢ্য বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের
সর্বশেষ খবর
-
পঞ্চমীর লুকবুকে তাক লাগানো ওয়েস্টার্ন? হাঁটু-কনুইয়ের কালো ছোপ দূর করুন এই ৩ ঘরোয়া মাস্কে
-
আমিষ বিতর্কে মুখ না খুললেও মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, পুজোয় বাঙালি যা ইচ্ছে তাই খাবে
-
‘শত্রু’ তৃণমূলের সমর্থনেই ময়না পঞ্চায়েত সমিতি দখল বিজেপির
-
বাংলাদেশি সন্দেহে ছত্তিশগড়ে ধৃত বাংলার ২৩ শ্রমিক! মুখ্যমন্ত্রীকে চিঠি খলিলুরের, উদ্বেগে পরিবার
-
বড় ম্যাচে ইস্টবেঙ্গলের ‘ছোট’দের লড়াই, কলকাতা লিগের নিস্ফলা ডার্বিতে নিস্তেজ মোহনবাগান