পুলিশ হেফাজতে যুবকের রহস্যমৃত্যুর অভিযোগ। আর সেই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকা। হেফাজতে মারধরের ফলেই ওই যুবক মারা গিয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ। ঘটনার উপযুক্ত তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি তোলা হয়েছে। আজ, সোমবার তদন্তকেন্দ্রের সামনে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। রাস্তাও অবরোধ করা হয়েছিল।
এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বাখরাহাট পুলিশ তদন্তকেন্দ্র। ওই যুবককে পুলিশ হেফাজতে মারধরের অভিযোগ তুলে মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা তদন্তকেন্দ্রের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। বাখরাহাট মোড়ে বাখরাহাট-ঠাকুরপুকুর রোড অবরোধ করা হয়। পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় ধরে আনা ওই যুবকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়েছিল তাকে। আচমকাই অসুস্থ হয়ে পড়ে যুবক এবং হৃদরোগে আক্রান্ত হয়। পরে তার মৃত্যু হয়। হেফাজতে অত্যাচারের অভিযোগ সম্পূর্ণ রটনা বলেই পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন:
মৃত যুবকের প্রতিবেশী তরুণ কর জানান, সোমবার বিকেলে বাড়ির সামনের রাস্তা তৈরির বিষয়ে খোঁজখবর নিতে বছর ৪৫ বছরের পালান রায় স্থানীয় বিজেপি নেতার কাছে গিয়েছিলেন। সেসময় দু’জনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পালান বিজয়কে ঘুঁসি মারেন বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ পালানকে তদন্তকেন্দ্রে নিয়ে যায়। প্রতিবেশী তরুণ কর ও অভিজিৎ মালের দাবি, বুকে পেসমেকার বসানো ছিল পালানের। বুকে যন্ত্রণা হওয়ায় হাসপাতালে আগে নিয়ে যেতে বলা হলেও পুলিশ সে কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ। হেফাজতেই তাঁর উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। যদিও পুলিশ সেই কথা মানতে রাজি নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলাদেশ আছে বাংলাদেশেই! দীপু দাসের পর ময়মনসিংহে মাদক বিরোধী কর্মীকে পুড়িয়ে ‘হত্যা’
-
শিলিগুড়ির পর বসিরহাট, মোবাইলের টাওয়ারে উঠে পড়লেন ‘মদ্যপ’ যুবক, তারপর…
-
কেন্দ্রীয় চুক্তিতে থাকতে গেলে এবার মানতে হবে এই শর্ত, কেন বিরাট বদলের পথে বিসিসিআই?
-
বুক চিড়ে শেহনাজের মুখের ট্যাটু, ভক্তের কীর্তিতে হতবাক অভিনেত্রী, ভাইরাল ভিডিও
-
টার্গেট নন্দীগ্রামে তৃণমূলের সংখ্যালঘু ভোট! প্রথম প্রার্থী ঘোষণা করে প্রচারে কংগ্রেস