সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারাত্মক কোমরের যন্ত্রণায় কাতর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। সোমবার সন্ধ্যায় যন্ত্রণা অসহ্য পর্যায়ে পৌঁছোনোয় তড়িঘড়ি মেয়রকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাইপাসের ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, ফিরহাদের কোমরে একটি বিশেষ ইনজেকশন দেওয়া জরুরি। মূলত সে জন্যই অন্তত একদিন তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। তবে আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে মহানাগরিকের। কেবলমাত্র ওই ইনজেকশনটি দিতেই আপাতত এক রাতের জন্য তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সব ঠিক থাকলে, মঙ্গলবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের