সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির ভিতরেই মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল সোনারপুরে৷ সোমবার সোনারপুরের লেনিননগরে উদ্ধার হয় কিশোরীর রক্তাক্ত দেহ৷ খুন ও ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে স্থানীয় এক যুবককে৷
রাজধানীতে পুলিশ-সমাজবিরোধী সংঘর্ষ, গ্রেপ্তার ১
জানা গিয়েছে, সামনে পরীক্ষা বলে ক’দিন ধরে আলাদা বেড়ার ঘরে শুতো ওই কিশোরী৷ গভীর রাত পর্যন্ত জেগে পড়াশুনো করত সে৷ ভোররাতে দিদিমা উঠে তাঁর খোঁজ নিতে যান৷ তিনি দেখতে পান বেড়ার একাংশ ভাঙা৷ সেখান থেকে ভিতরে ঢুকে দেখেন পড়ে রয়েছে কিশোরীর রক্তাক্ত দেহ৷ তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে পুলিশ সূত্রে খবর৷ স্থানীয় বাসিন্দা ও কিশোরীর সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তাপস নামে স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল ওই কিশোরীর৷ কিশোরীর ঘর থেকে ওই যুবকের ছবিও পাওয়া গিয়েছে৷
সাম্বায় যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, যোগ্য জবাব দিচ্ছেন জওয়ানরাও
আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এক না একাধিক দুষ্কৃতী এই কাজে যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ পরিবার ও স্থানীয় বাসিন্দাদেরও বয়ান নেওয়া হবে বলে জানা গিয়েছে৷
এবার আন্দামানে চালু হচ্ছে রেল পরিষেবা
সর্বশেষ খবর
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের
-
এক আইডিতে মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি! ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ এবার বাংলাতেও