Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

শিয়ালদহ স্টেশনে অগ্নিকাণ্ডে যাত্রীদের মধ্যে আতঙ্ক, ব্যাহত ট্রেন চলাচল

কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৪:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১৪:৫৫

options
link
শিয়ালদহ স্টেশনে অগ্নিকাণ্ডে যাত্রীদের মধ্যে আতঙ্ক, ব্যাহত ট্রেন চলাচল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়ালদহ স্টেশন আগুন। আচমকা মেন বিল্ডিংয়ের তিন তলায় আগুন ও ধোঁয়ায় আতঙ্ক ছড়ায়। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। তবে এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

[বাঘ বাহাদুরকে বাগে আনতে জঙ্গলে ড্রোন ব্যবহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

sealdah fire.jpg 2

বেলা আড়াইটে নাগাদ এই ঘটনা নজরে আসে। মেন বিল্ডিংয়ের তিন তলায় রয়েছে পিআরএস দপ্তর। সেখান থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখেন কর্মীরা। খবর যায় দমকলে।  প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন স্টেশনে যায়। তাতেও কাজ না হয় দু দফায় আরও দুটি ইঞ্জিন যায় শিয়ালদহে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। মেন বিল্ডিংয়ে মূলত প্রশাসনিক কাজ হয়। সরাসরি যাত্রীদের এখানে কোনও যোগ নেই। নিত্য যাত্রীরা যে পথ দিয়ে যাতায়াত করেন তার মধ্যে ওই বিল্ডিং না হয় বড় কোনও ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের ফলে কোনও ঝুঁকি নেয়নি রেল। স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্টেশন আচমকা অন্ধকার হয়ে যাওয়ার ফলে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আগুন লাগার খবর জানতে পেরে তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে শিয়ালদহের দুই শাখায় ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়ে।

[গ্রেপ্তার হলে চিকিৎসা হবে কীভাবে? সিবিআইকে চিঠিতে হুঁশিয়ারি মেহুলের]

বেশ কিছুক্ষণ পর ট্রেন পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়। দমকলের কর্মীদের ধারণা, শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড। তবে এই ঘটনায় স্টোররুমের বহু গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে যায়। দমকল অনেক চেষ্টা করেও তেমন কিছু বাঁচাতে পারেনি।  যাত্রীরা ওই চত্বরে না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রেলের কর্মীরা।

[শ্যামাপ্রসাদের মূর্তি শোধন ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, ধুন্ধুমার কেওড়াতলায়]

ছবি: কৃষ্ণ গোপাল সেন

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.