সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ ফোর্ট উইলিয়ামের ভিতরেই নাবালিকাকে ধর্ষণ৷ অভিযোগ উঠল সাগর মল্লিক নামের এক যুবকের বিরুদ্ধে৷ অভিযুক্ত ওই নাবালিকার প্রতিবেশীর আত্মীয় বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ৷
[ আরও পড়ুন: ম্যানড্রেকের সংস্থার বিরুদ্ধে মামলা পুলিশের, জেরার মুখে জাদু সঙ্গীরা ]
জানা গিয়েছে, ওই নাবালিকা ফোর্ট উইলিয়ামের এক নির্মাণ কর্মীর মেয়ে৷ তাঁরা ফোর্ট উইলিয়ামের ভিতর এক কামরার একটি ঘরে থাকে৷ এবং অভিযুক্ত যুবক মাঝে মধ্যেই প্রতিবেশীর বাড়িতে আসত৷ পুলিশ সূত্রে খবর, গত ১৫ জুন সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে ওই নাবালিকার বাড়িতে কেউ ছিল না৷ তার বাবা-মা বাজারে গিয়েছিলেন৷ সেই সুযোগ নিয়েই ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত সাগর মল্লিক৷ এরপর পালিয়ে যায় সে৷ রাতে বাবা-মা বাড়ি ফিরলে, তাঁদের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন ওই নাবালিকা৷ এরপর ওইদিন রাতেই ময়দান থানায় যান নাবালিকার বাবা৷ অভিযোগ দায়ের করেন তিনি৷
[ আরও পড়ুন: সার্ভিস রিভলভার থেকে গুলি, সহকর্মীদের সামনেই আত্মঘাতী কনস্টেবল ]
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হন তাঁরা৷ নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়৷ নেওয়া হয় গোপন জবানবন্দি৷ এরপরই অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ৷ মঙ্গলবার তার খোঁজ পান তদন্তকারীরা৷ জানতে পারেন ময়দান এলাকাতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সাগর মল্লিক৷ এরপর মঙ্গলবারই অভিযুক্তকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা৷ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬/২/এফ ধারা এবং পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। ওইদিনই তাকে পেশ করা হয় আদালতে৷ অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত৷ জানা গিয়েছে, পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ফোর্ট উইলিয়ামের মিলিটারি পুলিশও৷
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ