Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Mukul Roy's wife

ফুসফুস প্রতিস্থাপনের সম্ভাবনা, এয়ার অ্যাম্বুল্যান্সে মুকুলপত্নীকে চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত

করোনা আক্রান্ত হওয়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২১, ১৪:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২১, ১৪:২১

options
link
ফুসফুস প্রতিস্থাপনের সম্ভাবনা, এয়ার অ্যাম্বুল্যান্সে মুকুলপত্নীকে চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত zoom
Advertisement

কৃষ্ণকুমার দাস: করোনা আক্রান্ত মুকুল জায়া কৃষ্ণা রায় (Krishna Roy)। কলকাতার এক বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল তাঁর। তবে তাতেও বিশেষ শারীরিক উন্নতি হয়নি। বর্তমানে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা পরীক্ষা নিরীক্ষার পর হতে পারে ফুসফুস প্রতিস্থাপন।  

গত মাসেই মুকুল রায়ের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে গত ১৪ মে জানা যায় সস্ত্রীক মুকুল রায় (Mukul Roy) করোনা আক্রান্ত। বর্তমান তৃণমূল নেতা চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই ছিলেন। তবে তাঁর স্ত্রী কৃষ্ণা রায়ের শারীরিক অবস্থা মোটেও ভাল ছিল না। তাই তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। একমো সাপোর্টেই ছিলেন তিনি। ফুসফুস প্রতিস্থাপন করার পরামর্শ দেন চিকিৎসকরা। সেই অনুযায়ী অঙ্গদাতার খোঁজ চলছিল। অঙ্গদাতার খোঁজ মিললেই কৃষ্ণা রায়কে চেন্নাই নিয়ে যেতে প্রস্তুত বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছিল। এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বুধবার তাঁকে চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ছেলে শুভ্রাংশু রায়-সহ বেশ কয়েকজন কৃষ্ণা রায়ের সঙ্গে চেন্নাইয়ে যাচ্ছেন। নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর হতে পারে ফুসফুস প্রতিস্থাপন।

Advertisement

[আরও পড়ুন: জন্মদিনেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে মিঠুন চক্রবর্তী, দিলেন ‘উসকানিমূলক মন্তব্যে’র সাফাই]

উল্লেখ্য, রাজনৈতিক মতাদর্শগত ভেদাভেদ ভুলে কৃষ্ণা রায়ের শারীরিক অসুস্থতার মাঝে মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশুর পাশে দাঁড়ায় তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মুকুল জায়ার খোঁজখবর নিতে হাসপাতালে যান। শুভ্রাংশুকে পাশে থাকার আশ্বাস দেন তিনি। তারপর থেকে ফের শিরোনামে চলে আসেন সপুত্র মুকুল রায়। ফের তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হয়। সেই জল্পনাকে সত্যি করেই তৃণমূলে প্রত্যাবর্তন সপুত্র মুকুল রায়ের।  

[আরও পড়ুন: বাজার আগুন, দামের ঠেলায় রুপোলি ইলিশই পড়ল না বেশিরভাগ জামাইয়ের পাতে]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.