কলকাতা হাই কোর্টে (Calcutta HC) হল না শুনানি। ফলে জামিন নিয়ে কোনও নির্দেশই হল না এদিন। ফলে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের (Milan Pradhan) জামিন পাওয়ার বিষয়টি ঝুলেই থাকল। জেলবন্দি রয়েছেন মিলন। আগামী কাল, মঙ্গলবার ফের হাই কোর্টে শুনানি রয়েছে। ভোটের আগে কি ছাড়া পাবেন নন্দীগ্রামের কংপ্রার্থী মিলন? সেই চর্চা চলছেই।
গত ১৫ সেপ্টেম্বর নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান মনোনয়ন জমা দেন। গত ১৮ সেপ্টেম্বর তাঁকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন। তার কিছুক্ষণের মধ্যে ২০০৭ সালের পুরনো মামলায় গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন মিলন। জামিনের আবেদন চেয়ে কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন মিলন। তবে সেখানে এখনও কোনও স্বস্তি মেলেনি নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর।
আরও পড়ুন:
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে জামিনের আবেদন করেছিলেন মিলন প্রধান। ছ’টি মামলায় জামিনের আবেদন করা হয়েছে। আগে চারটি মামলার শুনানি শেষ হয়েছিল। আজ, সোমবার আদালতের রায়দানের কথা ছিল। কিন্তু এদিন শুনানি হয়নি আদালতে। জানা গিয়েছে, বাকি দুটি মামলায় ফের জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন মিলন প্রধান। আগামী কাল, মঙ্গলবার ওই দুই মামলার শুনানি রয়েছে আদালতে। এরপরেই জামিন সংক্রান্ত রায় দেবেন বিচারপতি। সেই কথা আদালত সূত্রে জানা গিয়েছে।
ফলে এখনও হাজতেই রয়েছেন মিলন প্রধান। নন্দীগ্রামের উপনির্বাচনে কোনও প্রচারে থাকতে পারছেন না মিলন। ভোটের আগে কি জামিনে মুক্ত হতে পারবেন মিলন? সেই প্রশ্ন রয়েছে। প্রার্থী জেলে থাকলেও প্রচার চলবে। তেমনই প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়। উপনির্বাচনে প্রচারও শুরু করেছে কংগ্রেস নেতা-কর্মীরা। এদিন নন্দীগ্রামের তেরপেখ্যায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের সমর্থনে ট্যাবলো প্রচার চলছিল। সেই ট্যাবলো ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। গাড়ির সামনের কাচ ভাঙা হয়েছে। বিজেপি এই হামলা চালিয়েছে বলে কংগ্রেসের তরফে অভিযোগ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘রাম ধনীদের দেবতা, শিব গরিবের’, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির মন্তব্যে বিতর্ক
-
‘রাতটা স্মরণীয় করে রাখার চেষ্টা করব’, ব্রাজিল ম্যাচের আগে হুঙ্কার উইলিয়ামসের
-
৬ মাসের শিশুর প্রাণ বাঁচাতে প্রয়োজন ১৭ কোটি! জনতার দরবারে ‘ত্রাতা’ হয়ে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
শত্রু এখন বন্ধু! পাক ক্রিকেটের ‘সুদিন’ ফেরাতে সমালোচক আখতারকে বড় দায়িত্ব দিচ্ছেন নকভি
-
ড্রাইভার-কন্ডাক্টর থেকে বাসমালিক, গণপরিবহণ সচল নারীদের বাসযাত্রায়