Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সিবিআই

নারদ কাণ্ডে সিবিআই দপ্তরে তৃণমূল সাংসদ সৌগত রায়, গেলেন মদন মিত্রও

সূত্রের খবর, সিবিআইয়ের কাছে হাজিরার জন্য সময় চাইলেন ইকবাল আহমেদ৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৯, ১৩:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০১৯, ১৩:৫৯

options
link
নারদ কাণ্ডে সিবিআই দপ্তরে তৃণমূল সাংসদ সৌগত রায়, গেলেন মদন মিত্রও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ স্টিং কাণ্ডে ভয়েস রেকর্ডিংয়ের জন্য মঙ্গলবার সকালে সিবিআই দপ্তরে গেলেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র৷ জানা গিয়েছে, দু’জন সাক্ষীর সামনে বসিয়ে দুই নেতার ভয়েস রেকর্ড করেন তদন্তকারীরা৷

[ আরও পড়ুন: অর্জুন সিং কাণ্ডে উদ্বিগ্ন রাজ্যপাল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানতে ডিজিকে তলব ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাশাপাশি, নারদ কাণ্ডে হাজিরার জন্য সিবিআইয়ের কাছে সময় চাইলেন খানাকুলের তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ৷ মঙ্গলবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যান ইকবাল আহমেদের আইনজীবী৷ তদন্তকারীদের একটি চিঠি দিয়ে তিনি জানান, শারীরিক অসুস্থতার জন্য তিন সপ্তাহ হাজিরা দিতে পারবেন না তৃণমূল বিধায়ক৷ তাই তাঁকে যেন সময় দেন তদন্তকারীরা৷ নারদ কাণ্ডে গত সপ্তাহেই সিবিআই দপ্তরে হাজিরা হয়েছিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন পুলিশ আধিকারিক মির্জা৷ সূত্রের খবর, তাঁদেরও ভয়েস রেকর্ড করেন তদন্তকারীরা৷ যদিও, সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ তিনিও প্রতিনিধি মারফত তদন্তকারীদের কাছে একটি চিঠি পাঠান৷ সেই চিঠিতেই না যাওয়ার কারণ উল্লেখ করেন বেহালা পূর্বের বিধায়ক৷ চিঠিতে শোভন জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় আইনি পরামর্শ নিতে বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি৷ সেজন্য তদন্তকারীদের সামনে হাজির হতে পারবেন না৷ তবে দিল্লি থেকে ফিরে অবশ্যই হাজিরা দেবেন৷ সেজন্য তদন্তকারীদের কাছে সময়ও চেয়ে নিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র৷

[ আরও পড়ুন: বউবাজারে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ত্রস্ত এলাকাবাসী ]

প্রসঙ্গত, নারদ স্টিং অপারেশন কাণ্ডে সম্প্রতি বেশ তৎপর হয়েছে সিবিআই৷ এই মর্মে স্টিং অপারেশনে অভিযুক্ত ১১ বিধায়ক ও সাংসদকে সমন পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যে তালিকায় নাম রয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, অপরূপা পোদ্দার, সৌগত রায়ের। রয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়ের নামও। তাঁদের প্রত্যেককে সিবিআই দপ্তরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.