Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Paresh Ram Das

‘আলবিদা ক্যানিং’, সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে ভবানীভবনে ক্যানিং পশ্চিমের ঋতপন্থী বিধায়ক

তিনবার হাজিরা এড়িয়ে চতুর্থবারের তলবে সাড়া দিলেন বিধায়ক। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:২২

options
link
‘আলবিদা ক্যানিং’, সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে ভবানীভবনে  ক্যানিং পশ্চিমের ঋতপন্থী বিধায়ক zoom
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। ফাইল ছবি।
Advertisement

হাজিরার মাত্র কয়েক ঘণ্টা আগেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আলবিদা ক্যানিং, ফিরে দেখা হবে, কথা হবে’। আর তারপরই নির্ধারিত সময়ের কিছুটা আগে সিআইডি তলবে ভবানীভবনে পৌঁছন ক্যানিং পশ্চিমের ঋতপন্থী বিধায়ক পরেশরাম দাস। হাজিরা দিতে যাওয়ার আগে কেন এমন পোস্ট করলেন, তা নিয়ে চলছে তীব্র চাপানউতোর।

গত ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময়ে বিরোধীদের উপর হামলা, বোমাবাজির অভিযোগ উঠেছিল। বিরোধীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল পরেশরামের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে পঞ্চায়েতে নিজেদের পছন্দের সদস্য ও প্রধানকে বসানোরও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। এরই মধ্যে পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসায় গোটা বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে সিআইডি। এক মহিলা অভিযোগ করেছিলেন, ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর স্বামীকে পঞ্চায়েত সদস্যের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ লক্ষ টাকা দাবি করেছিলেন পরেশরাম। ওই মহিলার দাবি, টাকা দিয়ে অস্বীকার করায় ওই মহিলাকে বিধায়ক আটকে রেখে নির্যাতন করেছিলেন বলে অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, ঘটনার পর পুলিশের কাছে গেলেও তাঁর অভিযোগের ভিত্তিতে কোনও মামলা দায়ের করেনি পুলিশ। ঘটনার প্রায় ৩ বছর পার। রাজ্যে পালাবদলের পর ফের পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। ক্যানিংয়ের এসডিপিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করে তদন্ত শুরু করে ক্যানিং থানা। এবার গোটা বিষয়টি খতিয়ে দেখতে একের পর এক সিআইডির সমন যায় বিধায়কের কাছে। তিনবার হাজিরা এড়িয়ে আইনজীবী মারফত চিঠি দিয়েছেন তদন্তকারীদের। তবে চতুর্থবারের তলবে সাড়া দিলেন বিধায়ক। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.