Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Kolkata

স্কুলের অনুষ্ঠানে অশ্লীল ‘টাওয়েল ডান্স’, রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন

স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে টাওয়েল জড়িয়ে ‘অশ্লীল’ নাচ। চটুল হিন্দি গানের সঙ্গে একদল মেয়ে মঞ্চে নেচেছিল। বাংলার একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে এই ঘটনা দেখেছিল। সামাজিক মাধ্যমে সেই নাচের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল নেটিজেনদের মধ্যে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ২০:৫৬

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ২০:৫৬

options
link
স্কুলের অনুষ্ঠানে অশ্লীল ‘টাওয়েল ডান্স’, রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন zoom
ভাইরাল ভিডিওর অংশ।

স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে টাওয়েল জড়িয়ে ‘অশ্লীল’ নাচ। চটুল হিন্দি গানের সঙ্গে একদল মেয়ে মঞ্চে নেচেছিল। বাংলার একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে এই ঘটনা দেখেছিল। সামাজিক মাধ্যমে সেই নাচের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল নেটিজেনদের মধ্যে। ওই সংক্রান্ত অভিযোগ পেয়ে এবার তৎপর জাতীয় মানবাধিকার কমিশন। ঘটনায় কমিশন রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরের প্রধান সচিব ও কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে। ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে। 

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। দেখা গিয়েছে, মঞ্চের উপর একদল মেয়ে হিন্দি গানের সঙ্গে নাচছে। মেয়েদের গায়ে রয়েছে সাদা টাওয়েল। উন্মুক্ত তাদের বাহুযুগল ও পা! শুধু তাই নয়, দর্শক হিসেবে কিছু বাচ্চাদের দেখা যাচ্ছে। আছেন বড়রাও। স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এভাবে নাচ পরিবেশন হয়েছে বলে খবর। ওই ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়ায়। যদিও ওই নাচের ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

কীভাবে এমন ঘটনা ঘটতে পারে স্কুলের অনুষ্ঠানে? সংস্কৃতি কোথায় গিয়েছে? সেই প্রশ্ন উঠেছিল। যারা নেচেছিল, তারা নাবালিকা বলে অভিযোগ। সেই ভিডিও দেখে নিন্দার ঝড় উঠেছিল প্রায় সব মহলে। স্কুল কর্তৃপক্ষ দায়িত্বজ্ঞানহীনতার কাজ কীভাবে করল? ওই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছিল? সেই প্রশ্ন উঠেছিল। এক অভিযোগকারী জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। কমিশনের হস্তক্ষেপের আর্জিও জানানো হয়। শিশুদের সম্মান ও সুরক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ।

এরপরেই নড়েচড়ে বসে কমিশন। এদিন জাতীয় মানবাধিকার কমিশন স্কুলশিক্ষা দপ্তরের প্রধান সচিব, কলকাতার পুলিশ কমিশনারের কাছ থেকে রিপোর্ট তলব করল। যদিও ঘটনা নিয়ে কোনও বক্তব্য স্কুল কর্তৃপক্ষের তরফে পাওয়া যায়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.